,

দাম বাড়ল ওএমএসের আটার

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারিভাবে খোলাবাজারে বিক্রি (ওএমএস) করা আটার দাম বাড়াল খাদ্য মন্ত্রণালয়। খোলা আটার দাম প্রতি কেজিতে ৬ টাকা ও প্যাকেট আটার দাম কেজিতে সাড়ে ৪ টাকা বাড়ানো হয়েছে।

আগামী রোববার থেকে প্রতি কেজি খোলা আটা ভোক্তা পর্যায়ে ২৪ টাকায় বিক্রি হবে। এখন প্রতি কেজি খোলা আটার দাম ১৮ টাকা। অন্যদিকে দুই কেজি প্যাকেটের আটা বিক্রি হবে ৫৫ টাকায়, এখন যার দাম ৪৬ টাকা। ফলে প্যাকেটের আটা প্রতি কেজিতে বেড়েছে সাড়ে ৪ টাকা। দুই কেজির প্যাকেট আটার দাম বেড়েছে ৯ টাকা।

গতকাল বুধবার ওএমএস কার্যক্রমে বিক্রি করা খোলা ও প্যাকেট আটার মূল্য পুননির্ধারণ করে খাদ্য মন্ত্রণালয় থেকে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে। নতুন দাম আগামী ২০ নভেম্বর থেকে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

গত কিছুদিন ধরে আটা ও ময়দার বাজার ঊর্ধ্বমুখী। সরকারি বাণিজ্য সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আজ বৃহস্পতিবার ঢাকা মহানগরীতে খোলা ও প্যাকেট আটা-ময়দা কেজি প্রতি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। নিম্ন আয়ের মানুষকে স্বস্তি দিতে সরকার ওএমএস কার্যক্রমের আওতায় চাল ও আটা বিক্রি করে থাকে। এক ব্যক্তি একসঙ্গে ৫ কেজি ওএমএসের খোলা আটা কিনতে পারেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির