,

এবার জয়া আহসানকে নিয়ে বিপাকে অভিনেতা সিদ্দিক

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনেতা সিদ্দিক জয়া আহসানের পোশাক নিয়ে তীব্র সমালোচনা করেছেন। সম্প্রতি তোলা জয়ার ফটোশুটের ছবি নিয়ে কথা বলতে গিয়ে শালীনতা ও অশ্লীলতার ব্যাখ্যা দিয়েছেন।

সিদ্দিক বলছেন, শালীনতা (ইংরেজি: ‘Modesty, উচ্চারণ: মডেস্টি) হলো পোশাক ও আচরণের ধরন, যার উদ্দেশ্য হল অপরকে শারীরিক বা যৌন আকর্ষণে উৎসাহিতকরণ থেকে বিরত থাকা। তবে এর মানদন্ডের বিভিন্নতা ব্যাপকভাবে পরিলক্ষিত হয়।’

তিনি বলেন, ‘এক্ষেত্রে, বলা যায় যে, শরীরের নির্দিষ্ট কিছু অংশ ঢেকে না রাখাকে অনৈতিক এবং অশালীন বলে বিবেচিত হয়। অনেক দেশে, নারীদের পুর্ণরুপে পোশাকে আবৃত রাখা হয়, যেন পুরুষেরা তাদের দ্বারা আকর্ষিত না হয়, এবং তাদের জন্য পরিবারের সদস্য ছাড়া অন্য পুরুষদের সাথে কথা বলা নিষিদ্ধ। আবার, যেখানে বিকিনি পরার প্রচলন স্বাভাবিক সেখানে এক টুকরো কাপড় পরাও শালীন বলে বিবেচিত হয়।’

জয়া আহসানের পোস্ট করা ছবি দেখে সিদ্দিকের মন খারাপ হয়েছে। এমনটাই উল্লেখ করে এই অভিনেতা বলেন, পৃথিবীর অধিকাংশ দেশেই লোকসম্মুখে নগ্নতাকে অভদ্র শরীর প্রদর্শন মনে করা হয়। মাঝে মাঝে কিছু ছবি আমার মনকে খারাপ করে দেয়। আমরা আসলে কি করতে চাই? আমাদের কি করা উচিত? সেটা নিয়ে আমাদের আরও বেশি বেশি করে ভাবতে হবে, তা না হলে সমাজ ও জাতি আমাদের কাছ থেকে কি পাবে বলুন?’

শিল্পী হিসেবে জাতির প্রতি দায়িত্ববোধ নিয়ে বলেন, ‘শিল্পী হিসেবে জন্ম নিয়ে সমাজও জাতিকে যদি কোনও কিছু দিতে না পারি তাহলে বেঁচে থাকার সার্থকতা কোথায় বলুন? আল্লাহ পাক সবাইকে হেদায়েত করুন।’

সিদ্দিকের এই পোস্টের নিচে একজন লিখেছেন, ‘শালীনতা বিষয়টাই আপেক্ষিক। এইক্ষেত্রে অন্যের ব্যক্তিগত পোষাক নিয়ে অহেতুক সমালোচনা করাটাও অশালীন মানসিকতার পরিচয় বহন করে। আপনি অভিনয়কে পেশা হিসেবে নিয়ে কাজ করেছেন। বাংলাদেশে অসংখ্য মানুষ পাবেন,যারা নাটক-সিনেমা করাকে অশালীন, অশ্লীল বা পাপের কাজ মনে করে। সেইক্ষেত্রে বহু মানুষের কাছে আপনার পরিচয় ও অশালীন মনে হবে। আপনার নারী কলিগদের মধ্যে যাদের সাথে কাজ করেছেন,তাদেরকেও ওড়না কেন বুকে নাই বা কেন ওয়েস্টার্ন পরা এই ফালতু অযুহাতে অশালীন বলতে পারে,সেইক্ষেত্রে আপনিও অশালীনতার অংশ!আপনার নারী কলিগদের মধ্যে যাদের সাথে কাজ করেছেন,তাদেরকেও ওড়না কেন বুকে নাই বা কেন ওয়েস্টার্ন পরা এই ফালতু অযুহাতে অশালীন বলতে পারে,সেইক্ষেত্রে আপনিও অশালীনতার অংশ!’

এর আগে জয়ার ছবিতে মন্তব্য করে বিপাকে পড়েন ওমর সানী। যদিও ওমর সানীর মন্তব্যে মুগ্ধতা ছিল। জয়ার ছবি দেখে লিখেছিলেন, ওয়াও।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির