,

সিলেট শনিবার বাস ধর্মঘট

news-image

সিলেট প্রতিনিধি : বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বাস ধর্মঘটের ডাক দিয়েছে বাস মালিক সমিতি। ১৯ নভেম্বর (শনিবার) সিলেট জেলা বিএপির দলীয় কর্মসূচি অনুযায়ী বিশাল সমাবেশের ডাক দিয়েছে জেলা বিএনপি ওই দিন সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাস ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ দাবি করেন, ধর্মঘটের সাথে বাস বিএনপির সমাবেশের কোন সম্পর্ক নেই। পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে ধর্মঘট ডাকা হয়েছে।

তিনি বলেন, সিএনজি অটোরিকশায় গ্রিল সংযোজন, সিলেটে রেজিস্ট্রেশনবিহীন অটোরিকশা চলাচল বন্ধ করা, নতুন করে অটোরিকশার নিবন্ধন না দেওয়ার দাবিতে আমরা এই মাসের শুরুতে বিভাগীয় কমিশনার বরাবরে স্মারকলিপি দেই। কিন্তু এখন পর্যন্ত প্রশাসন থেকে আমাদের কিছু জানানো হয়। তাই বাধ্য হয়ে আমরা প্রতীকি ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছি। ১৯ নভেম্বর (শনিবার) সকাল ৬ টা থেকে পরদিন ভোর ৬ টা পর্যন্ত বাস ধর্মঘট পালিত হবে।

প্রসঙ্গত, নিত্যপণ্যের মূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ ও চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন দাবিতে দেশের বিভিন্ন বিভাগে সমাবেশ করছে বিএনপি। এপর্যন্ত ৬ বিভাগে সমাবেশ সম্পন্ন হয়েছে। সবগুলো বিভাগেই সমাবেশের দুদিন আগে থেকে পরিবহন ধর্মঘট ডাকা হয়। সিলেটে ১৯ নভেম্বর (শনিবার) বিএনপির বিভাগীয় গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে আলিয়া মাদরাসা মাঠের এই গণসমাবেশ কে সফল করার জন্য নেওয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি।

ধর্মঘটের ব্যাপরে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপির সমাবেশ বাধাগ্রস্থ করতেই সরকার চাপ দিয়ে ধর্মঘট ডাকিয়েছে। তবে কোন ষড়যন্ত্রই গণজমায়েত বাধাগ্রস্থ করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯