,

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে স্কুলছাত্র নিহত

news-image

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল সখীপুরে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে তানভীর হাসান তন্ময় (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তন্ময় ওই ওয়ার্ডের দক্ষিণ আফ্রিকা প্রবাসী সোহেল রানার ছেলে। সে সখীপুর পি এম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের স্বজনরা জানান, আজ সন্ধ্যা ৬ টার দিকে আর্জেন্টিনার সমর্থক তানভীর হাসান তন্ময় বাসার পাঁচ তলায় কাঁচা বাঁশে পতাকা টানাতে গিয়ে বিদ্যুতায়িত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির