,

শপথ নিলেন এমপি ডরথী রহমান

news-image

নিজস্ব প্রতিবেদক : সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন মোছা. ডরথী রহমান। আজ বুধবার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তিনি শপথ নেন। তাকে শপথ বাক্য পড়ান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শপথ গ্রহণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী ও হুইপ ইকবালুর রহিম। শপথ শেষে রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন এমপি ডরথী রহমান।

গত ১১ অক্টোবর ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যানী রহমান। তিনি সংরক্ষিত-১৯ আসনের এমপি ছিলেন। পরে তার আসনটি শূন্য ঘোষণা করা হয়। ওই আসনের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডরথী রহমান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির