,

পুলিশের আরেক কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

news-image

নিজস্ব প্রতিবেদক : পুলিশের আরেক কর্মকর্তাকে চাকরি থেকে অবসরে পাঠিয়েছে সরকার। পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ওই কর্মকর্তার নাম মো. আলী হোসেন ফকির।

খুলনায় তৃতীয় এপিবিএনের অধিনায়ক হিসেবে কর্মরত অবস্থায় আলী হোসেন ফকিরকে রাজশাহী রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।

আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত ১৮ অক্টোবর এসপি পদমর্যাদার তিন কর্মকর্তার চাকরির মেয়াদ শেষ হওয়ার আগেই ‘বাধ্যতামূলক’ অবসরে পাঠায় সরকার। তারা হলেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) মীর্জা আবদুল্লাহেল বাকী ও মো. দেলোয়ার হোসেন মিঞা এবং পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার (টিআর) মুহম্মদ শহীদুল্লাহ চৌধুরী। তাদের মধ্যে মীর্জা আবদুল্লাহেল বাকী ১৫তম ব্যাচের কর্মকর্তা এবং অন্য দুজন ১২তম ব্যাচের।

গত ৩০ অক্টোবর পুলিশের আরও দুই কর্মকর্তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। তারা হলেন সিআইডির অতিরিক্ত উপ-মহাপরিদর্শক মো. আলমগীর ও ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ-মহাপরদির্শক মো. মাহবুব হাকিম।

গত ৩১ অক্টোবর অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। বিষয়টি গণমাধ্যমের সামনে আসে ৬ নভেম্বর।

এ ছাড়া গত ১৬ অক্টোবর তথ্যসচিব মকবুল হোসেনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না