,

সিলেটকে হারিয়ে জাতীয় লিগ চ্যাম্পিয়ন রংপুর

news-image

ক্রীড়া ডেস্ক : সিলেটের বিপক্ষে দাপট দেখিয়েই ৫ উইকেটের জয় তুলেছে রংপুর। তাতে তারা পরে নিয়েছে চ্যাম্পিয়নের মুকুট। জাতীয় ক্রিকেট লিগে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তারা।

বুধবার বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনেই হয়ে গেছে খেলা। জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে স্রেফ ৮৮ রানের লক্ষ্য ছিল রংপুরের। উত্তরের দলটি প্রথম সেশনেই সেরে নেয় কাজ। দলকে জিতিয়ে ৪৩ বলে ২৯ রানে অপরাজিত থাকেন মীম মোসাদ্দেক।

ঘাসে ভরা উইকেটে ডিউক বলের সামনে প্রথম ইনিংসে মাত্র ১০৭ গুটিয়ে যায় সিলেট। জবাবে ইবাদত হোসেনের ঝাঁজের পরও ১৮৮ রান জড়ো করে রংপুর। দ্বিতীয় ইনিংসেও ঘুরে দাঁড়াতে পারেনি সিলেট। তারা ১৬৮ রান করলে সহজ লক্ষ্য পেয়ে নিজেদের কাজ সেরে নেয় রংপুর।

২০১৪-১৫ মৌসুমে প্রথমবার জাতীয় লিগে চ্যাম্পিয়ন হয় রংপুর। এরপরও ধারাবাহিক ছিল তারা। গত চার আসরের মধ্যে তিনবার হয় রানার্সআপ। এবার দ্বিতীয় শিরোপা ঘরে তুলে দেশের প্রথম শ্রেণীর সবচেয়ে বড় আসরে নিজেদের দাপট প্রতিষ্ঠা করল তারা।

রংপুরের জয়ে অবদান বেশ কজনের। প্রথম ইনিংসে সিলেটকে ১০৭ রানে গুটিয়ে দিতে চার পেসার সোহেল রানা, মুশফিক হাসান, রবিউল হক, আরিফুল হক আর আব্দুল্লাহ আল মানুন মিলে নেন ৯ উইকেট। লেগ স্পিনার রিশাদ হোসেন পান এক উইকেট।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির