,

রাশিয়াকে ধুয়ে দিলেন ঋষি

news-image

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার বালিতে আজ মঙ্গলবার থেকে শুরু হয়েছে জি-২০ সম্মেলন। এতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশ্বের প্রভাবশালী নেতারা হাজির হয়েছেন। উপস্থিত হয়েছেন ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি ইউক্রেনে অবৈধ যুদ্ধের জন্য রাশিয়াকে একহাত নিয়েছেন। কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সুনাক বলেছেন, পশ্চিমা মিত্ররা রাশিয়ার যুদ্ধের অবৈধতা ও নৃশংসতার বিষয়টি তুলে ধরেছে। তিনি আরও বলেছেন, জি-২০ সম্মেলনে আজ সকালে আমরা ইউক্রেনে রাশিয়ার যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক নিন্দা প্রত্যক্ষ করেছি।

এ ছাড়া রাশিয়ার যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি ও খাবারের দাম বৃদ্ধিতে মানুষের ওপর ব্যাপক প্রভাব পড়ছে বলে জানান সুনাক। ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেছেন, বৈশ্বিক অর্থনীতি, মন্দা ঠিক করতে জি-২০ মিত্রদের সঙ্গে কাজ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং আমরা এটি পালন করতে যাচ্ছি।

এদিকে সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও ইউক্রেনে যুদ্ধ বিরতির আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আমি বারবার বলছি, আমাদের একটা পথ খুঁজে বের করতে হবে। আমাদের যুদ্ধবিরতি ও ইউক্রেনে গণতন্ত্রের পথে ফিরতে হবে। গত শতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। সেই সময়ই বিশ্ব নেতারা শান্তির জন্য চেষ্টা করেছিলেন। এখন আমাদের পালা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির