,

প্রতারণার মামলায় রাবির দুই ছাত্র রিমান্ড শেষে কারাগারে

news-image

আদালত প্রতিবেদক : ওমান প্রবাসীর স্ত্রীর কাছ থেকে প্রতারণা করে টাকা আত্মসাতের মামলায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চারুকলা অনুষদের দুই ছাত্রসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিছেন আদালত।

ডিজিটাল নিরাপত্তা আইনের ওই মামলায় আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর এ আদেশ দেন।

কারাগারে যাওয়া ওই তিনজন হলেন রাবির চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. রেজোয়ান ইসলাম ও সাকিব খান এবং রবিন আলী।

গত ১২ নভেম্বর রাজশাহী থেকে তিনজনকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ। পরের দিন তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সেই রিমান্ড শেষে আজ তিন আসামিকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ উপপরিদর্শক মো. হোসেন পাটোয়ারী।

লাইলি বেগম নামের ওমান প্রবাসীর স্ত্রী গত জানুয়ারিতে খিলগাঁও থানায় এ মামলা করেন। এজাহারে বলা হয়, লাইলি বেগমের স্বামী ওমান প্রবাসী রুহুল আমিন। তার স্বামী ওমানে পুলিশের হাতে আটক হয়েছে—এমন দাবি করে প্রতারক চক্র লাইলি বেগমকে ফোন দেয়। তাদের কথামতো স্বামীকে ছাড়াতে ৫১ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান তিনি। পরবর্তীতে লাইলি বেগম বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হয়েছেন। তাই অনলাইনে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তিনি মামলা দায়ের করেন।

এ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে রবিন আলীকে প্রথমে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৩ নভেম্বর দুপুরে রাজশাহীর চন্দ্রিমা থানার চকপাড়া এলাকার একটি মেস থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে রেজোয়ান ও সাকিবকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর তাদের এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেয় সিটিটিসি।

 

এ জাতীয় আরও খবর

কফির ব্রাউনি তৈরির রেসিপি জেনে নিন

লন্ডনে বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

নবীনগরে উপজেলা শ্রমিক দলের উদ্যোগে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে মিছিল সমাবেশ

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়