,

জামিন পেয়ে স্বস্তিতে জ্যাকলিন

news-image

বিনোদন ডেস্ক : ২০০ কোটি টাকার তহবিল আত্মসাতের ঘটনায় ‘কনম্যান’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নাম জড়িয়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের। আজ মঙ্গলবার সে মামলায় আদালতে হাজিরা দিতে এসেই জামিন পেলেন তিনি। তার অন্তর্বর্তীকালীন জামিনের মেয়াদ ছিল ১৫ নভেম্বর পর্যন্ত। ফলে আজ আবারও তাকে দিল্লির পাতিয়ালা হাউস আদালতে হাজিরা দিতে হয়েছে। তবে এবার স্বস্তিতে জ্যাকলিন।

এর আগে পাতিয়ালা হাউস আদালতে জ্যাকলিনের জামিনের আবেদন খারিজ করার আর্জি জানিয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তখন অভিনেত্রীর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতাসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। নায়িকার দাবি ছিল, তদন্ত ইতোমধ্যেই শেষ হয়েছে। চার্জশিট দাখিল করা হয়েছে। তাকে হেফাজতে নেওয়ার যৌক্তিকতা নেই। এর আগে দিল্লির পাতিয়ালা হাউস আদালত গত ২৬ সেপ্টেম্বর অভিনেত্রীকে অন্তর্বর্তী জামিনের অনুমতি দেয়।

আদালতে জামিনের আবেদনের শুনানি চলাকালীন ইডি অভিযোগ জানায়, জ্যাকলিন তার মোবাইল থেকে সব তথ্য মুছে দিয়ে তদন্তকারীদের বিভ্রান্ত করেছেন। তদন্তে সহযোগিতা করছেন না তিনি, এমনও অভিযোগ ওঠে। গত ১৭ সেপ্টেম্বর অন্তর্বর্তীকালীন জামিনে ছাড়া পান তিনি।

গত আগস্টে সুকেশের সঙ্গে আত্মসাৎ মামলায় নাম জড়ানোর পর ইডি তলব করে জ্যাকলিনকে। শুধু তাই নয়, তার সঙ্গে সম্পর্কিত আরও অনেককেই থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির