,

মহাসড়কে মোটরসাইকেলসহ তিন চাকার যান নিষিদ্ধ নয়: কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মহাসড়কে মোটরসাইকেলসহ তিন চাকার যান নিষিদ্ধের প্রস্তাব নাকচ করে দিয়েছেন জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভাপতি, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, মহাসড়কে মোটরসাইকেলসহ তিন চাকার যান নিষিদ্ধ করার চেয়ে নিয়ন্ত্রণটা কীভাবে করা যায়, সে ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে। কারণ এটি বহু বেকারের কর্মসংস্থান।

মঙ্গলবার (১৫ নভেম্বর) বনানীতে বিআরটিএ সদর কার্যালয়ে আয়োজিত জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯তম সভায় এ কথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-আরিচা-ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলে নজরদারি করা হবে।

তিনি বলেন, কয়েক দিনের মধ্যে সড়ক পরিবহন আইন প্রকাশ করা হবে। জাতীয় সংসদের জানুয়ারি অধিবেশনে বিলটি পাস করার পরিকল্পনা সরকারের।

সভায় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন, সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী, সংসদ সদস্য ও পরিবহন নেতা শাজাহান খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস, বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম, পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম মনির হোসেন পাঠান প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির