,

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী চমক

news-image

বিনোদন প্রতিবেদক : সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। আজ মঙ্গলবার অভিনেত্রীর ফেসবুক পেজ থেকে এক স্ট্যাটাসের মাধ্যমে এমনটাই জানানো হয়। সে স্ট্যাটাসে সবার কাছে দোয়া চেয়েছেন চমক।

তবে কোথায়, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে এবং অভিনেত্রীর বর্তমান শারীরিক অবস্থা কী তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি।

খোঁজ নিয়ে জানা যায়, চমক মারাত্মক ভাবে আহত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’র প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয়ে শোবিজে পা রাখেন। এরপর ওয়েব সিরিজ ‘হায়দার’, ‘মহানগর’, ধারাবাহিক নাটক ‘হাউস নম্বর-৯৬’, ‘সাদা প্রাইভেট, অসামপ্ত, ‘ভাইরাল হ্যাজব্যান্ড’র মতো বেশকিছু কাজ করে বেশ আলোচনায় আসেন।

সম্প্রতি মুক্তিযুদ্ধভিত্তিক ‘জয় বাংলার ধ্বনি’ সিনেমায় চিত্রনায়ক নিরবের বিপরীতে কাজ করছেন এই অভিনেত্রী। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, সাবেক নৌপরিবহনমন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য শাজাহান খানের গল্পে এটি নির্মাণ করছেন খ ম খুরশেদ।

 

এ জাতীয় আরও খবর

ইউপি নির্বাচনের তারিখ এখনো চূড়ান্ত নয়

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৭ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৯৩

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি