,

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলাপাড়ার এসিল্যান্ড আহত

news-image

সাভার প্রতিনিধি : সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক (৩৪)। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবু বক্কর সিদ্দিক টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাতকুড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। তিনি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন। বর্তমানে তিনি সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে চলমান সার্ভে সেটেলমেন্ট কোর্সে প্রশিক্ষণে আছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক সোমবার রাতে ব্যক্তিগত কাজ শেষ করে সাভার থেকে একটি গাড়িতে করে সিএন্ডবি এলাকায় ক্যাম্পে যাওয়ার জন্য নামেন। এসময় একদল অস্ত্রধারী ছিনতাইকারী তাকে কিছু বুঝে ওঠার আগেই এলোপাতাড়িভাবে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে তাকে মৃতভেবে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তার গোঙানি শুনে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সাভার এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার মামুন বলেন, রাত সাড়ে ১১টার দিকে গুরুতর আহত আবু বক্কর সিদ্দিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় তাকে ওটিতে নিয়ে অস্ত্রোপচার করা হয়। প্রাথমিকভাবে তার শরীরে ৩ থেকে ৪টি ছুরিকাঘাত রয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, গুরুতর আহত এসিল্যান্ডকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি তদন্তের পাশাপাশি ছিনতাইকারীদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না