,

সাবেক বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক : সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি গোলাম রাব্বানী মারা গেছেন। সোমবার দুপুর পৌনে ১টায় ঢাকার গুলশানের বাসভবনে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন বিচারপতি গোলাম রাব্বানী।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

গোলাম রাব্বানী ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি হাই কোর্ট বিভাগের বিচারক হিসেবে নিয়োগ পান।

২০০১ সালের ১১ জানুয়ারি তিনি আপিল বিভাগের বিচারক হন। পরের বছর ২০০২ সালের ১০ জানুয়ারি অবসরে যান।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির