শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সতীর্থদের ‘যোদ্ধা মনোভাব’—এ খুশি বাবর

news-image

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হারলেও সতীর্থদের লড়াকু মনোভাবে খুশি বাবর আজম। দারুণ পারফরম্যান্সের জন্য দলের সব ক্রিকেটারকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক।

মেলবোর্নে রবিবার পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা ঘরে তুলে ইংল্যান্ড। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৩৭ রানেই থামে দলটি। জবাবে এক ওভার হাতে রেখে জয় নিশ্চিত করে ইংলিশরা।

ম্যাচের পরে টুইট করেন বাবর। লেখেন, ‘দলের জন্য অসম্ভব গর্বিত। তোমরা সবাই যোদ্ধার মতো লড়াই করেছ। তোমরা যে ভাবে খেলেছ, তার জন্য সবাইকে ধন্যবাদ।’

ফাইনাল জিততে না পারলেও দল যে এত দূর এসেছে সেটা ভেবেই গর্বিত বাবর। ফাইনালে হারের হতাশা তার চোখেমুখে থাকলেও বারবার কৃতিত্ব দিয়েছেন সতীর্থদের। প্রশংসা করেছেন তাদের সাহসিকতার। আলাদা করেছে বলেছেন বোলিং বিভাগের কথা।

ফাইনাল হার নিয়ে ম্যাচ শেষে বাবর বলেন, ‘আমাদের ২০ রান কম হয়ে গিয়েছিল। কিন্তু শেষ ওভার পর্যন্ত লড়ে যাওয়া অবিশ্বাস্য ব্যাপার। আমাদের বোলিং বিভাগ বিশ্বের অন্যতম সেরা। আজ দুর্ভাগ্যবশত শাহিনের চোটে ধাক্কা খেয়েছি। না হলে হয়তো ম্যাচের ফল অন্য রকম হতে পারত। কিন্তু এটা খেলারই অংশ। মেনে নিতেই হবে।’

বাকি সতীর্থদেরও প্রশংসা করতে ছাড়েননি তিনি, ‘যে ভাবে গত চার ম্যাচে সতীর্থরা খেলেছে তা এককথায় অবিশ্বাস্য। কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়িয়েছে ওরা। ওদের জন্যেই আমরা ফাইনালে খেলতে পেরেছি।’

ভারতের বিপক্ষে হেরে টুর্নামেন্ট শুরু করা পাকিস্তান পরে জিম্বাবুয়ের বিপক্ষে হেরে যায়। ফলে তাদের সেমিফাইনাল খেলা নিয়েই তৈরি হয় শঙ্কা। তবে এরপর নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। শেষ চারে নিউজিল্যান্ডকে হারিয়ে কাটে ফাইনালের টিকেট।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ