,

বরুণ ধাওয়ানের বাবা হওয়ার ইঙ্গিত দিলেন সালমান খান!

news-image

নিজস্ব প্রতিবেদক : আসছে ‘ভেড়িয়া’। ছবি মুক্তির আগে জোরদার প্রচার চালাচ্ছেন ছবির দুই অভিনেতা বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যানন। ‘বিগ বস ১৬’-র মঞ্চে এসেও ছবির প্রচার করেছেন এই তারকা জুটি। তবে সঞ্চালক সালমান খান যখন প্রপ হিসাবে বরুণের হাতে একটা সফট টয় তুলে দিলেন তখনই জল্পনা শুরু। সালমান খান উল্লেখ করেছিলেন, “এটা বাচ্চার জন্য।” তাহলে কি বাবা হতে চলেছেন বরুণ ধাওয়ান?

বরুণ পুতুল হাতে ঘটনার আকস্মিকতায় অপ্রস্তুত। তাঁকে লাজে রাঙা হয়ে বলতে শোনা যায়, “আমার এখনো বাচ্চা হয়নি”। তবে সালমান খান আবার মজা করে বললেন, “যদি খেলনা আসে, বাচ্চাও তাড়াতাড়ি ঘরে আসবে।” বলিউডের ‘ভাইজান’ কি তা হলে আগাম সুখবরের ইঙ্গিত দিয়ে রাখলেন ছোটপর্দায়? আশা দেখছেন অনুরাগীরা। জল্পনা চলছে, সালমান নিশ্চয়ই জানেন যে বরুণ ধাওয়ান বাবা হতে চলেছেন শিগগিরই! তাহলে আর রাখঢাক কেন?

২০২১ সালের জানুয়ারি মাসে পোশাকশিল্পী নাতাশা দালালের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন ‘জুড়ওয়া ২’-এর নায়ক। তাঁদের সুখী দাম্পত্যে কি শিগগিরই আসছে নতুন মোড়? বলিউডে একের পর এক তারকা শিশুর আগমনের মাঝে বরুণের বাবা হতে চলার খবরও এখনই উদ্‌যাপন করতে চাইছেন অনুরাগীরা। তবে কুলুপ এঁটেছেন তারকা। হাবভাবে বুঝিয়ে দিলেন এখনো কিছু বলার সময় আসেনি। সাধারণত মায়া নগরীতে তারকাদের সম্পর্ক থেকে শুরু করে বিয়ে— সবটাই আড়ালে রাখার চেষ্টা করা হয়। তাই আগে থেকে কেউই প্রকাশ্যে মুখ খুলতে চান না। কিন্তু ধাওয়ান পরিবারের সঙ্গে সালমান খানের নৈকট্য কারও অজানা নয়। তাই তাঁর কাছে বরুণ-নাতাশার জীবনের কোনো ‘সুখবর’ থাকা অস্বাভাবিক নয় বলেই মনে করছে নেট দুনিয়া।

অমর কৌশিক পরিচালিত ছবি ‘ভেড়িয়া’ মুক্তি পাচ্ছে আগামী ২৫ নভেম্বর। ভৌতিক কমেডিতে বরুণ ধাওয়ান আর কৃতি মূল ভূমিকায় আছেন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯