,

দূষিত বাতাসের শহরের তালিকায় তৃতীয় ঢাকা

news-image

অনলাইন ডেস্ক : রাজধানী ঢাকা বিশ্বের অন্যতম দূষিত বাতাসের শহর। এ–সংক্রান্ত করা তালিকায় ঢাকা আছে ৩ নম্বরে।

আজ সোমবার (১৪ নভেম্বর) সাড়ে ১০টার দিকে দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৯, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে।

এ তালিকায় ২২৫ একিউআই স্কোর নিয়ে প্রথম অবস্থানে ভারতের রাজধানী দিল্লি আর ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানেও পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। এরপর ১৬৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে আছে ক্রোয়েশিয়ার জাগরেব এবং পঞ্চম স্থানে থাকা ভারতের মুম্বাই শহরের স্কোর ১৬৪। ষষ্ঠ স্থানের বসনিয়ার সারাজেবোর স্কোর ১৬১। আর সপ্তম স্থানে নেপালের কাঠমাণ্ডু, যার স্কোর ১৫৯।

একিউআই স্কোর ১০০ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। একইভাবে একিউআই স্কোর ২০১ থেকে ৩০০ হলে স্বাস্থ্যসতর্কতাসহ জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির