,

প্রথম নারী প্রেসিডেন্ট পেল স্লোভেনিয়া

news-image

অনলাইন ডেস্ক : স্লোভেনিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন সাংবাদিক ও আইনজীবী নাতাসা পিরক মুসার। আর এর মাধ্যমে দেশটির ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট হলেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নাতাসা পিরক মুসার সাবেক মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আইনজীবী ছিলেন। তিনি স্লোভেনিয়ার বামপন্থী সরকারের সমর্থন নিয়ে এই নির্বাচনে লড়েছিলেন।

নাতাসা পিরক মুসার দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনজে লোগারকে পরাজিত করে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। নাতাসা পিরক মুসার ৫৪ শতাংশ ভোট পেয়েছেন আর তার প্রতিদ্বন্দ্বী আনজে লোগার পেয়েছেন মাত্র ৪৬ শতাংশ ভোট বলে জানিয়েছেন দেশটির নির্বাচন কমিশন।

স্লোভেনিয়ার প্রায় ২০ লাখ ভোটারের মধ্যে উপস্থিতি ছিল মাত্র ৪৯ দশমিক ৯ শতাংশ।

জয়ের পর পিরক মুসার বলেন, ইউরোপীয় ইউনিয়নের গণতান্ত্রিক মূল্যবোধ থেকেই স্লোভেনিয়া তাদের প্রেসিডেন্ট নির্বাচন করেছে।

তিনি আরও বলেন, বিশ্ব এখন জলবায়ু পরিবর্তনের কারণে কঠিন সময়ের মুখোমুখি। এখন আমাদের দায়িত্ব হচ্ছে পরবর্তী প্রজন্ম যাতে একটি সুস্থ ও পরিচ্ছন্ন পরিবেশে বাস করতে পারে তার ব্যবস্থা করা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির