,

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার তারিখ ঘোষণা

news-image

অনলাইন ডেস্ক : ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রিলিমিনারির তারিখ ঘোষণা করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

সোমবার (১৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনটিআরসিএ এ তথ্য জানায়।

এতে বলা হয়, স্কুল-২ ও স্কুল পর্যায়ের প্রিলিমিনারি পরীক্ষা আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর কলেজ পর্যায়ের পরীক্ষা ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত।

২০২০ সালের ২৩ জানুয়ারি শিক্ষক নিবন্ধনের ১৭তম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে আবেদন করেন ১১ লাখ ৭২ হাজার ২৮৬ জন। ওই বছরের ১৫ মে প্রিলিমিনারির তারিখ ঘোষণা করা হয়। তবে করোনার কারণে পরীক্ষা স্থগিত করা হয়।

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিন ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে। প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষা হবে। শেষ ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়া হবে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির