,

একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান আর নেই

news-image

বিনোদন ডেস্ক : একুশে পদকপ্রাপ্ত নৃত্যগুরু, বিশিষ্ট নৃত্যশিল্পী গোলাম মোস্তফা খান মারা গেছেন। গতকাল রোববার রাত ৮টা ১৫ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

জানা গেছে, নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন গোলাম মোস্তফা খান। গত ২৮ অক্টোবর তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গোলাম মোস্তফা খান ১৯৮০ সালে ‘বেণুকা ললিতকলা কেন্দ্র’ নৃত্য প্রতিষ্ঠা করেন। গুণী এ শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গোলাম মোস্তফা খান নৃত্যশিল্পে বিশেষ অবদান রাখায় ২০২০ সালে একুশে পদক এবং ২০১৬ সালে শিল্পকলা একাডেমি পদক ছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার পেয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না