,

ভারতে আবারও ভূমিকম্প, কেঁপে উঠলো পঞ্জাব

news-image

অনলাইন ডেস্ক : পঞ্জাবের অমৃতসরে রাত প্রায় ৩.৪২ মিনিট নাগাদ ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। তবে ভূমিকম্পের কারণে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, রোববার এবং সোমবারের মধ্যবর্তী রাতে পঞ্জাবের অমৃতসর জুড়ে ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। রাত প্রায় ৩.৪২ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) বলেছে, ‘ভূমিকম্পের মাত্রা: ৪.১, ১৪-১১-২০২২, ০৩:৪২:২৭ আইএসটি, অক্ষাংশ: ৩১.৯৫ এবং দ্রাঘিমাংশ: ৭৩.৩৮, গভীরতা: ১২০ কিমি, অবস্থান: অমৃতসরের থেকে ১৪৫ কিলোমিটার পশ্চিম উত্তর-পশ্চিম, পঞ্জাব’।

এর আগে শনিবার রাত আটটা নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে দিল্লি-এনসিআর। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে, শনিবার সন্ধ্যা ৭টা ৫৭ মিনিটে নেপালে ৫.৪ মাত্রার ভূমিকম্প হয়। ‘ভূমিকম্পের গভীরতা ছিল মাটির ১০ কিলোমিটার নিচে’।

এ ছাড়া, শনিবার বিকেল ৪.১৫ মিনিটে উত্তরাখণ্ডে ৩.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। এর কেন্দ্রস্থল ছিল পাউরি গাড়ওয়াল অঞ্চল। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুসারে, উত্তরাখণ্ড-নেপাল সীমান্ত বরাবর হিমালয় অঞ্চলে ৮ থেকে ১২ নভেম্বরের মধ্যে বিভিন্ন তীব্রতার অন্তত আটটি ভূমিকম্প হয়েছে। থোরাগড়ের দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা বিএস মাহার জানান, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল নেপালের সিলাং শহর থেকে তিন কিলোমিটার দূরে, তবে এর কম্পন ভারত, চিন এবং নেপালে অনুভূত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না