শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তুরস্কে বিস্ফোরণ: ‘বোমা রাখা ব্যক্তি’ গ্রেপ্তার

news-image

অনলাইন ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের প্রাণকেন্দ্রে শক্তিশালী বোমা বিস্ফোরণের ঘটনায় আহত বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। আজ সোমবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এর আগে ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বিস্ফোরণের ঘটনায় ৬ জন নিহত হয়েছে বলে জানানো হয়েছিল।

বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এ ঘটনায় ওই সড়কে বোমা রাখার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সয়লু।

গতকাল বিস্ফোরণের দিন জি-টোয়েন্টি সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ার উদ্দেশে দেশ ছাড়েন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। সে সময় তিনি বলেন, তুর্কি জাতির বিরুদ্ধে সন্ত্রাসবাদ ব্যর্থ হবে।

দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই রোববার রাতে দেওয়া বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এক নারীকে এ বিস্ফোরণের জন্য দায়ী মনে করা হচ্ছে।

রোববার দেশটির স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে ইস্তিকলাল অ্যাভিনিউয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তখন বলা হয়, এটি আত্মঘাতী বোমা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। ইস্তাম্বুলের গভর্নর আলি ইয়ারলিকায়া তাৎক্ষণিকভাবে টুইটারে দেওয়া এক পোস্টে বিস্ফোরণ ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।

এদিন অনলাইনে পোস্ট করা একটি ভিডিওতে ঘটনাস্থল থেকে আগুনের লেলিহান শিখা উঠতে দেখা গেছে। ভিডিওতে বিকট বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে পথচারীদের পালিয়ে যেতে দেখা যায়। অন্যান্য ফুটেজে দেখা গেছে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস এবং পুলিশের উপস্থিতি।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা বলছেন, ওই এলাকার রাস্তা ও দোকানপাট বন্ধ করে দেওয়া হয়েছে। ইস্তিকলাল অ্যাভিনিউ পর্যটক ও স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। সেখানে বিভিন্ন দোকানপাট ও রেস্টুরেন্ট রয়েছে।

২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে তুরস্ক একের পর এক মারাত্মক বোমা হামলার শিকার হয়েছিল। জঙ্গিগোষ্ঠী আইএস এবং দেশটিতে নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে) এসব হামলার জন্য দায়ী করা হয়ে থাকে। তবে রোববারের এই হামলার বিষয়ে কোনো সতর্কবার্তা ছিল না।

 

এ জাতীয় আরও খবর

মিঠামইনে বিএনপি নেতা হত্যা, তিন ভাড়াটে খুনি গ্রেপ্তার

আর্জেন্টিনা তুমি একটা বিউটি: কেয়া পায়েল

নারী-শিশু নির্যাতন: এক মাসে হাইকোর্টের ১০ রায়

ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮

নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম

ব্রয়লার ১৮৫ টাকা কেজি হলেও ডিমের ডজন ১৩৫ টাকা

চট্টগ্রাম বোর্ডের ৫ জেলায় এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত

অভিনয়েই কেটে গেল ডলি জহুরের পাঁচ দশক

জামায়াত-বিএনপি ছাড়তে ‘আল্টিমেটাম’, নতুন রাজনৈতিক জোট চায় হেফাজত আমির

সিরিজ বাঁচানোর ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে অসুস্থ মির্জা ফখরুল

উত্তরাঞ্চলের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত : নাহিদ ইসলাম