,

ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

news-image

চলতি মাসের শেষের দিকে ঢাকায় আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তার ওই সরকারি সফরে ঢাকার সঙ্গে রাশিয়ার সম্ভাব্য জ্বালানি সহযোগিতার বিষয়টি তুলে ধরা হবে। এ ছাড়া রোহিঙ্গা সংকটের সমাধানে মস্কোর আরও সক্রিয় ভূমিকা দেখতে চায় ঢাকা।

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন আজ গণমাধ্যমকে এসব কথা বলেন। তিনি জানান, সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন মোমেনের দ্বিপক্ষীয় বৈঠক করবেন সের্গেই লাভরভ।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এ এক সেমিনারের পর সাংবাদিকদের পররাষ্ট্রসচিব বলেন, ‘আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি এবং তার এখানে আসার সম্ভাবনা রয়েছে। এই সফরে রাশিয়ার সঙ্গে আমাদের চ্যালেঞ্জ এবং অগ্রাধিকার বিষয়গুলো তুলে ধরার সুযোগ হবে।’

আগামী ২৪ নভেম্বর ঢাকায় অনুষ্ঠেয় ২২তম আইওআরএ কাউন্সিল অব মিনিস্টারস (সিওএম) বৈঠকে যোগ দেওয়ার রুশ পররাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সম্ভবত ২৩ নভেম্বর এখানে আইওআরএ বৈঠকে তার মূল বিষয়ে আলোকপাত করা ছাড়াও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপক্ষীয় আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনা করতে পারেন। রাশিয়া ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ)-এর একটি সংলাপ অংশীদার।

 

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের