,

ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর ৮৫ লাখ টাকা ছিনতাই

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : ডিবি পুলিশ পরিচয়ে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের এক ব্যবসায়ীর কাছ থেকে ৮৫ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। আজ রোববার দুপুরে দড়িগাঁও বাজার থেকে ব্যাংকে টাকা জমা দেওয়ার জন্য আব্দুল্লাহপুর যাওয়ার পথে ভাওয়ারভিটি এলাকায় এই ঘটনা ঘটে।

ওই ব্যবসায়ীর নাম কেরামত আলী (৪৫)। তিনি দক্ষিণ কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাঁও বাজারের মারফত আলী স্টোরের মালিক এবং একই এলাকার মারফত আলীর ছেলে। এ ঘটনায় র‍্যাব ও পুলিশের একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কেরামত আলীর বরাতে তার চাচা ওহিদুল ইসলাম জানান, তার ভাতিজা মুদিপণ্যের পাইকারি ব্যবসায়ী। তিনি এলাকায় পাইকারি ব্যবসা পরিচালনা করেন। শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় মালামাল বিক্রির টাকা ব্যাংকে জমা দিতে পারেননি। আজ দুপুরে মালামাল আনা-নেওয়ার কাজে ব্যবহৃত পিকআপে করে ৮৫ লাখ টাকা নিয়ে আবদুল্লাহপুর সাউথ বাংলা ব্যাংক শাখায় জমা দিতে যান। পিকআপটি বাস্তা ইউনিয়নের ভাওয়ারভিটি এলাকায় পৌঁছালে সামনে ডিবি পুলিশ লেখা একটি সিলভার রঙের মাইক্রোবাস তাদের গতিরোধ করে।

ওহিদুল বলেন, সাত-আটজনের একটি দল ওয়াকিটকি, পিস্তলসহ বেরিয়ে আছে। একপর্যায়ে তারা টাকার ব্যাগসহ পিকআপের চালক আকাশ মিয়া ও কেরামত আলীকে টেনে মাইক্রোবাসে তুলে নেয়। এ সময় টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে প্রথমে পিকআপের চালকের হাত ও পা বাঁধতে শুরু করলে কৌশলে মাইক্রোবাস থেকে লাফিয়ে পড়েন কেরামত আলী। এ সময় তিনি দৌড়ে পালিয়ে চিৎকার শুরু করলে মাইক্রোবাসটি দ্রুত পিকআপের চালককে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে চালক আকাশকে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক এলাকার ভেতর ফেলে রেখে ছিনতাইকারী চক্রটি পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া ঘটনার তদন্ত করা হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির