,

‘আমি চাই না আমার বায়োপিক তৈরি হোক’

news-image

অনলাইন ডেস্ক : বলিউড হোক বা টলিউড, তার সুপারহিটের তালিকা দীর্ঘ। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়ে নিজের দক্ষতায় হিন্দি সিনেমার জগতে নিজের অবস্থান তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী। সুপারস্টার মিঠুনের জীবনের গল্প কোনও চিত্রনাট্যের থেকে কম নয়। তবে সেই গল্প যেন পর্দায় না উঠে আসে, এমনটাই ইচ্ছা সুপারস্টারের। কিন্তু যে গল্প অনুপ্রাণিত করতে পারে লাখো মানুষকে, সেই গল্প সিনেমায় তুলে আনতে কেন চান না অভিনেতা? মিঠুনের কথা অনুযায়ী তার গায়ের রঙের জন্য তাকে জীবনে অনের কথা শুনতে হয়েছে। তিনি চান না এরকম আর কারোর সঙ্গে হোক।

সম্প্রতি সা রে গা মা পা লিটিল চ্যাম্পসের ডিস্কো কিং স্পেশাল এপিসোডে পদ্মিনী কোলাপুরীর সঙ্গে হাজির থাকবেন মিঠুন চক্রবর্তী। সেখানেই বায়োপিক প্রসঙ্গে মিঠুন চক্রবর্তী বলেন, ‘আমি চাই না যে আমি জীবনে যে যে সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি অন্য কাউকে সেগুলোর সম্মুখীন হতে হোক। প্রত্যেকেই স্ট্রাগল করেছে। প্রত্যেকেই কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে কিন্তু আমাকে সব সময়ই আমার গায়ের রং নিয়ে কথা শুনতে হয়েছে। জীবনের অনেকটা সময় আমাকে চামড়ার রঙের জন্য অসম্মানিত হতে হয়েছে। আমাকে খালি পেটেই শুতে হয়েছে। কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়তাম।’

পাশাপাশি মিঠুন চক্রবর্তী বলেন, একটা সময় ছিল যখন তাকে সব সময় ভাবতে হতো, এরপর কোথা থেকে খাবার জুটবে, কোথায় ঘুমাতে পারবেন। অভিনেতা বলেন, ‘আমি অনেকদিন ফুটপাতে শুয়েছি। আর এই কারণেই আমি চাই না যে, আমার বায়োপিক কখনও তৈরি হোক। আমার গল্প কাউকে অনুপ্রাণিত করবে না। সেই গল্প তাদের মানসিকভাবে আরও ভেঙে দেবে, তাদের স্বপ্ন পূরণে বাধা হবে, তাদের হতাশ করবে। আমি চাই না সেটা হোক। যদি আমি এটা করতে পারি, তাহলে যে কেউ সেটা করতে পারে।’ সেটে উপস্থিত সকলেই মিঠুনের গল্প শুনে আবেগতাড়িত হয়ে পড়েন। প্রত্যেক প্রতিযোগীকেই সুপারস্টার বলেন, জীবনে কখনও হাল ছাড়বে না। চেষ্টা চালিয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবেই। সূত্র : জিনিউজ

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯