,

শুঁটকি শুকাতে ব্যস্ত উপকূলের জেলেরা

news-image

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্রগ্রামের বাশঁখালীর কয়েক সহস্রাধিক জেলেদের একমাত্র জীবিকার কর্মস্থল বঙ্গোপসাগরে মৎস্য আহরণ। সাগরে দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকার পর জেলেরা পুরোদমে মৎস্য আহরণের সঙ্গে উপকূল এলাকায় মাছ শুকাতেও ব্যস্ত সময় পার করছেন। একদিকে মাছ আহরণ অপরদিকে শুকানো।

সরেজমিনে বাঁশখালীর উপকুলীয় এলাকা সরলের কাহারঘোনা, পশ্চিম মিনজীরিতলা, শেখেরখীল ফাড়িরমুখ, গন্ডামারা উপকূল ও ছনুয়া এলাকায় গিয়ে এমন চিত্র দেখা যায়।

বাঁশখালী ছাড়া অন্য এলাকার জেলেরা ইউরিয়া সার, লবণ ও বিষাক্ত পাউডার মিশিয়ে কাঁচা মাছ শুকিয়ে শুঁটকি বানিয়ে থাকেন বলে অভিযোগ রয়েছে। এ কারণে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ওইসব শুঁটকি খেতেও তেমন স্বাদ নয়। কিন্তু বাঁশখালীর সমুদ্র উপকূলের জেলেরা কোনো কিছু মিশ্রণ ছাড়াই রোদের তাপে মাছ শুকিয়ে শুঁটকি তৈরি করেন। তাই বাঁশখালীর শুঁটকি খুবই সুস্বাদু এবং জনপ্রিয়।

বাঁশখালীর জেলে পল্লী গুলোতে হাজার হাজার মণ শুঁটকি ক্রয় করতে চট্টগ্রাম শহরের চাক্তাই, খাতুনগঞ্জ ও চকবাজারের গুদাম মালিকরা জেলেদের অগ্রিম টাকা দিয়ে যান। বাঁশখালীর শুঁটকির মধ্যে লইট্যা, ছুরি, রূপচান্দা, ফাইস্যা, মাইট্যা, কোরাল, রইস্যা, পোঁহা ও চিংড়ি শুঁটকি অন্যতম।

এসব শুঁটকি এখন রপ্তানি হচ্ছে দুবাই, কাতার, সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, কুয়েত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে। শুঁটকি রপ্তানি করে কোটি কোটি টাকা আয় করছেন খাতুনগঞ্জ, চাক্তাই ও চকবাজারের বড় বড় গুদাম মালিকরা। এর ফলে দেশের অর্থনীতিতে যোগ হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব।

সাগর থেকে জেলেদের আহরণ করা মাছ আধুনিক পদ্ধতিতে শুকানোর কোনো ব্যবস্থা না থাকায় প্রতিবছর সাগর উপকূলে লাখ লাখ টাকার মাছ নষ্ট হয়।

শুঁটকি শুকানোর ব্যাপারে জানতে চাইলে আবুল হোসেন, কামাল উদ্দিনসহ বেশ কয়েকজন জেলে বলেন, শীত মৌসুমের শুরুতে শুঁটকি শুকানো হয়ে থাকে তারই ধারাবাহিকতায় তা শুরু হয়েছে। দীর্ঘ সময় সাগরে মাছ ধরা বন্ধ থাকায় ধীরে ধীরে মাছ আসতে শুরু করেছে। তা আরও বেগবান হতে কিছুদিন সময় লাগবে। বাঁশখালীর ১০ সহস্রাধিক জেলে এ কাজে নানাভাবে নিয়োজিত বলে জানান তারা।

 

এ জাতীয় আরও খবর

রাজনৈতিক সমাধানেই কাটবে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবসরের পর বিচারপতিদের পাসপোর্ট ভেরিফিকেশন অযৌক্তিক : হাইকোর্ট

ইচ্ছা থাকলেও পর্দা করা সম্ভব নয় : মেঘনা আলম

পুলিশের ৭ কর্মকর্তাকে বদলি-পদায়ন

ব্রাহ্মণবাড়িয়ায় টর্চের আলোয় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

হুতিদের থামাতে ইরানকে পাকিস্তানের কড়া বার্তা

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর, তফসিল ঘোষণা

ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

২০২৯ সাল পর্যন্ত গড়াতে পারে ইরান যুদ্ধ, ট্রাম্পকে সতর্ক করলেন উপদেষ্টারা

সিঙ্গেল থেকে ডাবল-ডেকার স্লিপার বাস, ৪১টির রেজিস্ট্রেশন স্থগিত

মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে

আইফোন ১৮ প্রোতে ক্যামেরায় বড় আপগ্রেড, বাড়ল দাম