,

চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না: মতিয়া চৌধুরী

news-image

নিজস্ব প্রতিবেদক : দেশে এখন চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী। আজ শনিবার বিকেলে সিংহজানী হাইস্কুল মাঠে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মতিয়া চৌধুরী বলেন, ‘অতীতে সবাই পেছনের দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন। একমাত্র আওয়ামী লীগ এসেছে জনগণের ভোটের মাধ্যমে। আওয়ামী লীগ যা বলে, তা করে। শেখ হাসিনা যা বলেন, জীবনের ঝুঁকি নিয়ে তাই করেন। বাংলাদেশে কিছু রাজনৈতিক কবিরাজ আছে, যারা দেশের দুঃসময়ে ভবিষ্যতবাণী করেন। শেখ হাসিনা এসব রাজনৈতিক কবিরাজদের এন্টিবায়োটিক দিয়ে চিকিৎসা সেবা দিয়ে থাকেন।’

তিনি বলেন, ‘ছয় দফা প্রশ্নে মানুষ বঙ্গবন্ধুকে ভোট দিয়েছিল। বঙ্গবন্ধু মানুষকে মুক্তি দিয়েছেন। আপনারা আলোকিত ও উন্নত দেশের স্বার্থে শেখ হাসিনাকে ভোট দেবেন, তিনি দেশের মানুষকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবে। অতীতে অনেক সরকার ক্ষমতায় ছিল। কিন্তু নারীর ক্ষমতায়ন শব্দটি পত্রিকায় আসা শুরু হয়েছে শেখ হাসিনার আমলে। এখন আর দেশে চাল দেওয়ার জন্য মিসকিন পাওয়া যায় না।’

মতিয়া চৌধুরী বলেন, ‘যেখানে নিজেদের থাকার জায়গা হয় না, সেখানে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন শেখ হাসিনা। তিনি চাইলে তাদের বিজিবি-আর্মি দিয়ে বিতাড়িত করতে পারতেন। কিন্তু তিনি মানবতার মা, তা করেননি। যারা বর্ণচোরা, দিনে স্বাধীনতার কথা বলে, রাতের অন্ধকারে জামায়াতের সঙ্গে আঁতাত করে, তাদের প্রতিরোধ করতে হবে।’

সমাবেশে জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. এম. এ মান্নান খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী (নাদেল), সাংস্কৃতিক সম্পাদক বাবু অসীম কুমার উকিল, আওয়ামী লীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং, ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯