,

ডিএমপির যুগ্ম কমিশনার হলেন বিপ্লব কুমার সরকার

news-image

অনলাইন ডেস্ক : ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বিপ্লব কুমার সরকারকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার করা হয়েছে। তার জায়গায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজির দায়িত্ব পেয়েছেন ডিএমপির যুগ্ম কমিশনার টুটুল চক্রবর্তী।

গত বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জনস্বার্থে অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।’

গত ৩ জুন অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি পাওয়া বিপ্লব কুমার সরকার ঢাকা রেঞ্জের অপারেশনস অ্যান্ড ইন্টেলিজেন্স হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ছিলেন। পুলিশের সর্বোচ্চ পুরস্কার দুই বার বিপিএম ও একবার পিপিএম পেয়েছেন তিনি।

বিপ্লব কুমার সরকার ২১তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি কিশোরগঞ্জ জেলায়। ২০১৯ সালের ১৩ জুন ডিএমপি থেকে তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে বদলি করা হয়। সেখানে যোগদানের আগে ২০১৩ সালের ৭ এপ্রিল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও অপরাধ নিয়ন্ত্রণে অবদান রাখায় রেকর্ড ২৮ বার শ্রেষ্ঠ উপকমিশনার (ডিসি) হিসেবে পুরস্কৃত হন বিপ্লব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯