,

যুক্তরাষ্ট্রের ১৫ শহরে মুক্তি পাচ্ছে ‘দামাল’

news-image

অনলাইন ডেস্ক : মহান মুক্তিযুদ্ধের সময়ে গঠিত স্বাধীন বাংলা ফুটবল দল থেকে অনুপ্রাণিত ‘দামাল’ সিনেমা এবার যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে সিনেমাটির পরিবেশক প্রতিষ্ঠান বায়োস্কোপ ফিল্মস।

তারা জানিয়েছে, আগামী ১৮ নভেম্বর নিউ ইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্স, ক্যালফোর্নিয়ার নর্থ হলিউড, সান ফ্রান্সিসকো, টেক্সাসের ডালাস, হস্টোন, বাল্টিমোর, শিকাগো, ওরল্যান্ডো, মিয়ামি, ডেট্রয়েট, রেনো, পোর্টল্যান্ড, বোস্টনসহ ১৫টি শহরে মুক্তি পাবে ‘দামাল’।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এরপর ২ ডিসেম্বর রিগ্যাল, হারকিনস, সিনেমার্কের ৫০টি থিয়েটারে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। এরই মধ্যে আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বায়োস্কোপ ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজ হামিদ বলেন, আমরা নিউ ইয়র্ক থেকে সিনেমাটি মুক্তি দিচ্ছি। এরপর ২ ডিসেম্বর থেকে ৫০টি সিনেমা হলে ছবিটি চলবে।

‘দামাল’-এ শরিফুল রাজ ও বিদ্যা সিনহা মিম ছাড়াও সিয়াম আহমেদ, সুমিত সেনগুপ্ত, শাহনাজ সুমি, রাশেদ মামুন অপু, বড়দা মিঠু, পূজা এ্যাগনেস ক্রুজ, সামিয়া অথই, সারওয়াত আজাদ বৃষ্টি, কায়েছ চৌধুরী, আজম খান, শায়েদ বাবু, এ কে আজাদ সেতু, সমু চৌধুরী, মিলি বাশার, নাজিফা বাশার, মাজনুন মিজান, সায়ীদ নাজমুল সাকিব, লেনিন, রুবল লোদি, লিমনসহ অনেকেই অভিনয় করেছেন।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘দামাল’ পরিচালনা করেছেন নির্মাতা রায়হান রাফি। শিশুসাহিত্যিক ও ইমপ্রেস টেলিফিল্মের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের গল্প থেকে যৌথভাবে চিত্রনাট্য করেছেন রায়হান রাফি ও নাজিম উদ দৌলা। সংগীত পরিচালনা করেছেন আরাফাত মহসীন নিধি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯