,

মেক্সিকোতে বারে বন্দুক হামলা, নিহত ৯

news-image

অনলাইন ডেস্ক : মধ্য আমেরিকার দেশ মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো রাজ্যের একটি শহরে বারে বন্দুক হামলায় চার নারীসহ ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

গুয়ানাজুয়াতোতে গত কয়েক মাসের মধ্যে এটি তৃতীয় বড় হামলার ঘটনা। গুয়ানাজুয়াতো, বিশ্বের শীর্ষস্থানীয় গাড়ি প্রস্তুতকারকদের একটি প্রধান উৎপাদন কেন্দ্র। সম্প্রতি মাদক ব্যবসায়ী চক্রের দ্বন্দ্বের কারণে প্রায়শই হামলার ঘটনা ঘটছে সেখানে।

গত বুধবার রাতেও এপাসিও এল আলতো শহরের একটি বারে হামলা চালানো হয়। এসময় বন্দুকধারীরা একটি হাতে লেখা পোস্টার ফেলে যায়। এতে সান্তা রোসা দে লিমা গ্যাংয়ের সদস্যদের স্বাক্ষর ছিল। সম্প্রতি সান্তা রোসা দে লিমা এবং জালিস্কো নিউ জেনারেশন নামে দুটি গ্রুপের বিরোধের জের ও মাদক ব্যবসাকে কেন্দ্র করে সহিংসতা বেড়ে গেছে রাজ্যটিতে।

গত অক্টোবরে রাজ্যটির আরেক শহরে একটি বারে হামলায় বেশ কয়েকজন নিহত হন। তাদের মধ্যে ৬ জন নারীও ছিলেন। গত সেপ্টেম্বরে একই ধরনের হামলায় নিহত হন আরও ১০ জন।

গুয়ানাজুয়াতোভিত্তিক নিরাপত্তা বিশ্লেষক ডেভিড সসেদো বলেন, এসব হামলা নির্দিষ্ট বার টার্গেট করে করা হচ্ছে। যেসব মালিক মাদককারবারীদের কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে অস্বীকৃতি জানান সম্ভবত তাদের লক্ষ্য করে এ হামলা হয়। তারা শুধু যে প্রতিপক্ষকে হত্যা করছে তা নয়, নির্বিচারে হত্যাকাণ্ড চালানো হচ্ছে।

দেশটির প্রেসিডেন্ট আন্দ্রেজ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর ২০১৮ সালে ক্ষমতা গ্রহণের পর বন্দুক সহিংসতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দেন। কিন্তু সেই প্রতিশ্রুতি রক্ষা করতে হিমশিম অবস্থা তার সরকারের।

২০০৬ সাল থেকে মাদকবিরোধী সামরিক অভিযান শুরু করে মেক্সিকো সরকার। সে সময় থেকে তিন লাখ চল্লিশ হাজার হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান বিভাগে।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না