,

আজ যুবলীগের সুবর্ণজয়ন্তী মহাসমাবেশ

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী যুবলীগের সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে সংগঠনটি আজ শুক্রবার রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক যুব মহাসমাবেশের আয়োজন করছে। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুব মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার দুপুর আড়াইটা থেকে যুব সমাবেশ শুরু হবে।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম যুব সংগঠন আওয়ামী যুবলীগ দেশের যেকোনো সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে পরশ বলেন, রাষ্ট্রবিরোধী অপশক্তি বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে অপচেষ্টা চালাচ্ছে।

তিনি জানান, যুবলীগের নেতাকর্মীরা ১১ নভেম্বরের পর থেকে বিএনপি-জামায়াত ও তাদের দোসরদের যেকোনো ধরনের নৈরাজ্য মোকাবিলা করতে রাজপথে থাকবে। যুবলীগ বিশ্বাস করে যে স্বাধীনতার পক্ষের শক্তি পরাজিত হলে, বাংলাদেশ হারবে। কারণ দেশের মানুষ বিএনপি-জামায়াতের ডাকা ৯২ দিনের অবরোধের কথা ভুলে যায়নি।

পরশ বলেন, ‘অবরোধকালে বিএনপি-জামায়াত চক্র দেশের নিরীহ মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যা এবং ৫৬০টি শিক্ষা প্রতিষ্ঠান ভস্মীভূত করেছিল। তারা (বিএনপি-জামায়াত) দেশকে বার্ণ ইউনিটে পরিণত করেছিল। যুব মহাসমাবেশের সময় সোহরাওয়ার্দী উদ্যান জনসমুদ্রে পরিণত হবে বলেও আশা প্রকাশ করেন যুবলীগের চেয়ারম্যান।’

তিনি বলেন, ‘যুব মহাসমাবেশকে সফল করতে মোট ১০টি সাব কমিটি করা হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশস্থলে প্রবেশের জন্য পাঁচটি গেট করা হয়েছে।’

সংবাদ ব্রিফিংকালে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেইন খান নিখিল উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির