,

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

news-image

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়াহাট বাজারের সিএনজি স্ট্যান্ডের পাশে মোটরসাইকেল দুর্ঘটনায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন কচুয়া হাটগ্রামের আব্দুর রহিমের ছেলে নূরে আলম (৩৫) ও ছাট যোগীপাড়া গ্রামের আব্দুল ছালাম বাবুর ছেলে রনি মিয়া (৩০)।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে দুই বন্ধু ভরতখালীর দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। এ সময় কচুয়াহাটের সিএনজি স্ট্যান্ডের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে দুই বন্ধু মারা যায়। একইসঙ্গে আবুল হোসেন নামে এক পথচারী আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির