,

মামলার এজাহারে যা উল্লেখ করেছেন ফারদিনের বাবা

news-image

নিজস্ব প্রতিবেদক : বুয়েটছাত্র ফারদিন নূর পরশ হত্যাকাণ্ডের ঘটনায় মামলা করেছেন তার বাবা কাজী নূর উদ্দিন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে রামপুরা থানায় মামলাটি করেন তিনি।

মামলায় ফারদিনের বান্ধবী আয়াতুল্লাহ্ বুশরা এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে সে মামলায় রামপুরার বাসা থেকে বুশরাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ফারদিনের বাবা মামলার এজাহারে উল্লেখ করেন, ৪ নভেম্বর বেলা ৩টার দিকে ফারদিন নূর ডেমরার কোনাপাড়া এলাকার বাসা থেকে বুয়েটের উদ্দেশে বের হন। পরদিন ৫ নভেম্বর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের পরীক্ষায় অংশ নিয়ে বাসায় ফিরে মায়ের সঙ্গে দুপুরের খাবার খাওয়ার কথা ছিল তার। পরে তারা (ফারদিনের মা–বাবা) জানতে পারেন, ফারদিন নূর পরীক্ষায় অংশ নেননি এবং তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না।

এতে উল্লেখ করা হয়, বুয়েটের শিক্ষক ও ফারদিনের সহপাঠীরা তার মোবাইল ফোনে চেষ্টা করেও তাকে পাননি, তা বন্ধ পাওয়া যায়। বিষয়টি জানতে পেরে ৫ নভেম্বর বিকেল ৫টার দিকে তারাও (ফারদিনের মা–বাবা) মোবাইল ফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়। অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি তারা। এরপর কাজী নূর উদ্দিন রামপুরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এজাহারে কাজী নূর উদ্দিন লেখেন, ফারদিন নূরের বাবা কাজী নূর উদ্দিনের করা জিডির পরিপ্রেক্ষিতে রামপুরা থানা-পুলিশের জেরার মুখে আয়াতুল্লাহ্ বুশরা (ফারদিনের বান্ধবী) জানান, ফারদিন ৪ নভেম্বর বাসা থেকে বের হওয়ার পর ওই দিন বিকেল থেকে রাত পর্যন্ত তার সঙ্গে সময় কাটিয়েছেন। প্রথমে তারা দুজন সিটি কলেজ এলাকায় মিলিত হন এবং পরে নীলক্ষেত–ধানমন্ডি এলাকা ঘুরে বেড়ান। বিকেল ৫টার দিকে ‘ইয়াম চা ডিস্ট্রিবিউশন’ নামের একটি রেস্টুরেন্টে খাবার খান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়ান। রাত ১০টার দিকে আয়াতুল্লাহ্ বুশরার সঙ্গে রিকশায় করে রামপুরা টিভি স্টেশন এলাকায় আসেন ফারদিন।

এজাহারে ফারদিনের বাবা লেখেন, তিন দিন খোঁজাখুঁজির পর গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি (কাজী নূর উদ্দিন) জানতে পারেন, তার ছেলের লাশ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। খবর পেয়ে তারা গিয়ে ছেলে ফারদিনের লাশ শনাক্ত করেন।

মামলার এজাহারে তিনি উল্লেখ করেন, ধারণা করা হচ্ছে ফারদিন নূরকে ৪ নভেম্বর রাত ১০টার পর থেকে ৭ নভেম্বর বিকেল সাড়ে ৪টা পর্যন্ত যেকোনো সময়ে রামপুরা এলাকা বা অন্য কোথাও হত্যাকারীরা পরিকল্পিতভাবে হত্যা করেছে। তার ছেলের নিখোঁজ হওয়া ও মৃত্যুতে আয়াতুল্লাহ্ বুশরার ইন্ধন রয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ অবস্থায় তার ছেলের হত্যার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তসাপেক্ষে বিচার নিশ্চিত করতে এজাহার দাখিল করেন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না