,

টানা তিন হারের পর জয়ের স্বাদ পেয়েছে খুলনা

news-image

ক্রীড়া প্রতিবেদক : জাতীয় লিগে আগের চার ম্যাচের তিনটিতে হারা খুলনা প্রথম জয়ের স্বাদ পেয়েছে। বরিশালকে হারিয়েছে ১০ উইকেটে। অন্যদিকে প্রথম ইনিংসে ১১৩ করা ঢাকা বিভাগ, দ্বিতীয় ইনিংসে ৪৫৭ রানের জোরে সিলেটকে ৩৩৩ রানে হারিয়ে টায়ার ১-এর শীর্ষে উঠেছে।

বিকেএসপিতে চট্টগ্রাম ইনিংস হার এড়াতে লড়াই করছে রংপুরের বিপক্ষে। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২২২ রানে দিন শেষ করেছে তারা। ইনিংস হার থেকে ৪১ রানে পিছিয়ে থেকে শেষদিন মাঠে নামছে চট্টগ্রাম। টায়ার ১ এ চলতি মৌসুমে বাজে খেলা চট্টগ্রাম এই প্রথম বড় রান করল। প্রথম উইকেটে পিনাক ঘোষ ও সৈকত আলির ১৭৪ রানের জুটিতে তারা লড়াইয়ের পথে। পিনাক ১০৩ করেন আর সৈকত ৭৮ রান।

এদিকে আরেকটি সেঞ্চুরির প্রান্তে গিয়ে ব্যর্থ হলেন মুশফিকুর রহিম।১৫৫ বলে ৯৭ রান করে ক্যাচ আউট হয়ে ফেরেন। মুশফিক ফিরে আসায় কক্সবাজারে টায়ার ২ এর লড়াইয়ে ঢাকা মেট্রোর বিপক্ষে বড় লিড নিতে পারেনি রাজশাহী। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ২৫৯ রান করেছে তারা। ১৩৮ রানের লিড নিয়ে শেষদিন মাঠে নামবে মুশফিকের দল।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির