,

রাজা চার্লসকে ডিম ছুড়ে যুবক আটক

news-image

অনলাইন ডেস্ক : কয়েকদিন আগেই ব্রিটিশ রাজ সিংহাসনে বসেছেন রাজা চার্লস। মা দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর এখন তিনি ব্রিটেনের সর্বাধিনায়ক। সেই চার্লসকে লক্ষ্য করে পরপর বেশ কয়েকটি ডিম ছোড়া হয়েছে। যদিও একটি ডিমও তার গায়ে লাগেনি। এ ঘটনার ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা যাচ্ছে, কুইন কনসোর্ট ক্যামিলার সঙ্গে রাজা চার্লস একজনের সঙ্গে করমর্দন করছেন। সেই সময় পরপর বেশ কয়েকটি ডিম উড়ে আসে। তবে ডিম উড়ে আসতে দেখে এতটুকুও বিচলিত হননি রাজা চার্লস। ডিম তার গায়ে না লাগলেও পায়ের একদম সামনে এসে পড়ে।

ঘটনাটি ঘটেছে উত্তর ইংল্যান্ডের ইয়র্কশায়ারে। সেখানে দুই দিনের সফরে গিয়েছেন রাজা ও কুইন কনসোর্ট। রানী দ্বিতীয় এলিজাবেথের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে উত্তর ইংল্যান্ডে গিয়েছেন তারা। রাজার সফরের জন্য ইয়র্কে অস্থায়ী ব্যারিকেডের পাশে দাঁড়িয়ে ছিলেন বহু মানুষ। তাদের মধ্য থেকে ব্রিটিশ রাজপরিবারের মাথাকে লক্ষ্য করে তিনটি ডিম ছোড়া হয়।

এদিকে ডিম ছোড়া ওই যুবককে আটক করেছে পুলিশ। ডিম ছোড়ার বিষয়টি চোখে পড়তেই পুলিশ ছুটে যায় অভিযুক্ত যুবকের দিকে। রাজপরিবারের গরিমা রক্ষার্থে চারজন পুলিশকর্মী মিলে সেই যুবককে মাটিতে ফেলে হাতকড়া পরায়। সেই সময় সেই যুবককে বলতে শোনা যায়, ‘এ দেশ কৃতদাসদের রক্ত দিয়ে গড়া’।

আশেপাশে দাঁড়িয়ে থাকা বাকিরা অবশ্য সেই যুবককে উদ্দেশ্য করে কটুক্তি করতে থাকেন। অনেকেই বলে ওঠেন ‘লর্ড সেভ দ্য কিং’ (ঈশ্বর রাজাকে রক্ষা করুন)। এদিকে গোটা ঘটনায় রাজা অবিচলিত থাকায় নেটিজেনদের বক্তব্য, ‘রাজপরিবারের সদস্যরা অন্য ধাতু দিয়ে তৈরি।’

পরপর তিনটি ডিম উড়ে আসার পর রাজা সেখান থেকে চলে যান। তাকে একজন নারী পুলিশকর্মীর সঙ্গে কথা বলতে দেখা যায় সেই সময়। একবার পেছনে ফিরে হামলাকারীর দিকেও তাকাতে দেখা যায় রাজাকে।

https://twitter.com/i/status/1590302924168605697

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির