,

ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের শহীদুল্লার ছেলে ইলিয়াস সানি ইউসুফ (৩০) ও একই গ্রামের জাবেদুল ইসলামের ছেলে মো. আলমগীর (২৫)। নিহত ইউসুফ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

বুধবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের হারুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, ইউসুফ ও আলমগীরকে সঙ্গে নিয়ে নাঈম নামে আরেক যুবক মোটরসাইকেল চালিয়ে মাইজবাগের দিকে যাচ্ছিলেন। হারুয়া স্কুলের সামনে যেতেই একটি দাঁড়িয়ে থাকা ট্রাক ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে মোটরসাইকেলটি। এ সময় পেছনে থাকা কিশোরগঞ্জগামী আরেকটি ট্রাক এসে চাপা দিলে ঘটনাস্থলেই ইউসুফ ও আলমগীরের মৃত্যু হয়।

তিনি আরও জানান, আহত অবস্থায় নাঈমকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯