,

ন্যায্যমূল্যে তেল, ডাল ও চিনি পাবে এক কো‌টি প‌রিবার

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী বৃহস্প‌তিবার (১০ নভেম্বর) থেকে এক কোটি ফ্যামিলি কার্ডধারী নিম্ন আয়ের পরিবারের কা‌ছে ১১০ টাকা লিটারে বোতলজাত সয়াবিন তেল এবং প্র‌তিকে‌জি ৫৫ টাকায় চি‌নি বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

সয়াবিন তেল ও চি‌নির পাশাপাশি ন্যার্যমূল্যে মসুর ডালও বি‌ক্রি করবে সংস্থাটি। ন‌ভেম্বর মাসজুড়েই চলবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম।

একজন ফ্যামিলি কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে সর্বোচ্চ এক কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। এ বিক্রয় কার্যক্রম শুধু মহানগরীগুলোতে এবং আঞ্চলিক কার্যালয় সংশ্লিষ্ট জেলাগুলো পরিচালনা করবে।

বুধবার (৯ ন‌ভেম্বর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে জানান, নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য (তেল, চিনি ও ডাল) পৌঁছে দেয়ার লক্ষ্যে টিসিবি কর্তৃক ঢাকা মহানগরীসহ সারাদেশে ন‌ভেম্বর মাসের বিক্রয় কার্যক্রম আগামী ১০ ন‌ভেম্বর থেকে শুরু হবে।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এজিবি কলোনির কাঁচাবাজারে সাম‌নে টি‌সি‌বির এ কার্যক্রমের উদ্বোধন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।

ডিলারের দোকান বা নির্ধারিত স্থায়ী স্থাপনা থেকে সিটি করপোরেশন, জেলা ও উপজেলায় নির্ধারিত তারিখ ও সময় পরিকল্পনা অনুযায়ী পরিচালনা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯