,

ফেনীতে বাস-লরি সংঘর্ষ, নিহত বেড়ে ৪

news-image

ফেনী প্রতিনিধি : ফেনীর দুলামিয়া এলাকায় বাস-লরি সংঘর্ষে নিহত বেড়ে দাঁড়িয়েছে চারজনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।

নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক কুমিল্লা সদর থানার দুর্গাপুর এলাকার নাজমুল (৩৫), ফিরোজপুর জেলার নেছারাবাদ থানার ফোরকান (৫০)। লক্ষীপুর জেলার রিয়াজ উদ্দিন। নিহত অপর ব্যক্তির পরিচয় জানা যায়নি।

বুধবার (৯ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিলো। এ সময় উল্টো পথে আসা কাভার্ডভ্যানের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। তাৎক্ষণিক পুলিশ হতাহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

ফেনী জেনারেল হাসপাতাল পুলিশের ইনচার্জ নায়েক জসিম উদ্দিন জানান, ঘটনাস্থলেই তিনজন মারা গেছেন। হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় লক্ষীপুর জেলার রিয়াজ উদ্দিন নামে আরো একজন মারা যান। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত চারজনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মহিপাল হাইওয়ে থানার ওসি মোস্তফা কামাল জানান, দুর্ঘটনা কবলিত বাস-কাভার্ডভ্যান উদ্ধার করে থানায় রাখা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯