,

উসকানিমূলক প্রশ্নকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: শিক্ষামন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি বাংলা প্রথমপত্রের সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্নপত্র প্রণয়নকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ বুধবার জাতীয় জাদুঘরে ‘৭১-এ গণহত্যার জাতিসংঘের স্বীকৃতি চাই’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী দীপু মনি মন্ত্রী বলেন, ‘আমরা কাদের প্রশ্নকর্তা হিসেবে ও মডারেটর হিসেবে দায়িত্ব দিচ্ছি, সেই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রেও আমাদের আরও সতর্ক হতে হবে। সব বোর্ডগুলোকে আরও সতর্ক হতে হবে। আমাদের সিস্টেমে সেটা আরও ভালো করতে হবে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবারের এইচএসসির বাংলা বিষয়ের প্রশ্ন নিয়ে যে বিতর্ক উঠেছে, তা আমরা চিহ্নিত করেছি। এই বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রশ্ন সেট করেছেন কারা, প্রশ্ন মডারেট করেছেন কারা এসবও জানানো হবে।’

সাম্প্রদায়িক উসকানিমূলক প্রশ্ন প্রণয়নকারীদের ব্যাপারে তদন্ত চলছে জানিয়ে দীপু মনি বলেন, ‘আমাদের তদন্ত চলছে। এটা দেখা অবশ্যই দরকার, কারণ এটা কী অবহেলাজনিত না ইচ্ছাকৃতভাবে করা হয়েছে- আমাদের সেই বিষয়ে তদন্ত চলছে। যদি অবহেলা থাকে কিংবা ইচ্ছাকৃত হয় দুটির কোনটিই ছেড়ে দেওয়ার সুযোগ নেই। আমরা সেই মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব।’

ভবিষ্যতে প্রশ্ন প্রণয়নের পরিকল্পনার ব্যাপারে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের এখন প্রশ্নের পুরো প্রক্রিয়া যেভাবে সেট হয় তা হচ্ছে প্রশ্ন একজন সেট করেন, আর একজন মডারেট করেন। এরপর কিন্তু পরীক্ষার্থীদের হাতে পৌঁছানোর আগ পর্যন্ত এটা আর কারো দেখার সুযোগ থাকে না। আমাদের প্রশ্নকর্তা ও প্রশ্ন মডারেট যারা করেন তাদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়, নির্দেশিকা দেওয়া হয়। তারপরও কেউ যদি এটা করেন সেটা চরম অবহেলা অথবা ইচ্ছাকৃত।’

বাংলাদেশ স্বাধীনতা ফাউন্ডেশনের আহ্বায়ক বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ভারতের দ্য ওয়াল পত্রিকার নির্বাহী সম্পাদক অমল সরকার ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক শহীদুল্লাহ্ শিকদার।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না