,

প্রকাশ্যে রণলিয়ার মেয়ের ছবি ও নাম, কতটা সত্যি?

news-image

বিনোদন ডেস্ক : দুই থেকে তিন হয়েছেন বলিউডের তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট। গত রোববার তাদের ঘর আলো করে এসেছে প্রথম কন্যাসন্তান। এরপর থেকে খুশির জোয়ারে ভাসছে দুই পরিবার। বলিউড তারকাদের শুভেচ্ছায় ভাসছেন ‘রণলিয়া’।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে কখনো এতটা খুশি হতে দেখা যায়নি রণবীর কাপুরকে। মেয়ের পৃথিবীতে আগমনের উত্তেজনা-আবেগ ধরে রাখতে পারেননি তিনি। নবজাতককে কোলে নিতেই কান্নায় ভেঙে পড়েন তিনি, এ কান্না আনন্দের।

বাবা-মেয়ের এমন আবেগঘন মুহূর্ত দেখে উপস্থিত সকলেরই চোখ ভিজে ওঠে। রণবীরের অবস্থা দেখে কেঁদে ফেলেন আলিয়াও। স্ত্রীর মাথায় চুমু দিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে কান্না বন্ধ করেন রণবীর।

এদিকে নবজাতকের নাম কি রাখা হবে, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা। কারণ, সন্তানের নাম কি রাখবেন, আলিয়া নিজেই বেশ কয়েকবার সে আভাস দিয়েছিলেন।

প্রায় সাড়ে চার বছর আগে একটি রিয়েলিটি শো’র মঞ্চে মজার ছলেই আলিয়া বলেন, আমার মেয়ে হলে নাম রাখব আলমা। সবশেষ ‘গাঙ্গুবাই’ সিনেমার প্রচারের সময় এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তাদের (রণবীর-আলিয়া) মেয়ে হলে তিনি নাম রাখবেন আইরা।

হাসপাতালে আলিয়াকে দেখে বের হওয়ার সময় নীতু কাপুরকে জিজ্ঞাসা করা হয়েছিল, নাতনির কী নাম রাখা হয়েছে? প্রশ্ন শুনে নীতু বলেন, ‘এখনই না।’

আলিয়া-রণবীরের মেয়েকে নিয়ে কাপুর এবং ভাট্ট পরিবারে এখন রীতিমতো উৎসবের আমেজ। তবে অনুরাগীদের জন্য এখনো মেয়ের নাম বা ছবি কোনোটাই তারা প্রকাশ্যে আনেননি। আপাতত সেই অপেক্ষায় দিন গুনছে বলিউড।

চলতি বছর ১৪ এপ্রিল বিবাহবন্ধনে আবদ্ধ হন রণবীর-আলিয়া। তারপর জুন মাসে অন্তঃসত্ত্বা হওয়ার সুখবর দেন আলিয়া।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির