,

বিএনপি নেতা কামাল হত্যার ২ দিন পর মামলা

news-image

নিজস্ব প্রতিবেদক : সিলেটে বিএনপি নেতা আ ফ ম কামাল হত্যাকাণ্ডের ঘটনার প্রায় ৪৯ ঘণ্টা পর ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১০টায় নিহতের ভাই মইনুল হক বাদী হয়ে নগরের বিমানবন্দর থানায় এ মামলা দায়ের করেন।

আজ বুধবার সকালে সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, বিএনপি নেতা কামাল সিলেট বিমানবন্দর এলাকা থেকে গোয়াইটুলার দিকে যাচ্ছিলেন। তখন তার গাড়িকে অনুসরণ করছিল দু’টি মোটরসাইকেল। বড়বাজারের কাছে এলে কামালের গাড়ির গতিরোধ করে বাইক আরোহীরা। পরে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা কামালকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান শামছুল ইসলাম জানান, ২৫টি ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে কামালের শরীরে। অতিরিক্ত রক্তক্ষরণেই মারা গেছেন তিনি।

মহানগর পুলিশের উপকমিশনার আজবাহার আলী শেখ বলেন, রাজনীতির পাশাপাশি আ ফ ম কামাল পাথর ব্যবসা এবং ট্রাভেল এজেন্সির ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তার ট্রাভেল এজেন্সি থেকে আজিজুর রহমান সম্রাটের আত্মীয়কে সৌদি আরবে পাঠানো নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এ ঘটনায় সম্রাট গত ২১ অক্টোবর আ ফ ম কামালসহ ১০ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় মামলা করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এর জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কামালের খুনের ঘটনায় সরাসরি অংশ নেয় পাঁচজন। আজিজুর রহমান সম্রাট, শাকিল ও রাজু নামের তিনজনকে শনাক্ত করার কথা জানিয়েছে সূত্র। এদের মধ্যে সম্রাট আগে ছাত্রদলের রাজনীতি করতেন, তবে বর্তমানে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষাক্ষেত্রে কোয়ান্টিটি নয়, কোয়ালিটি চাই : এমপি আব্দুল মান্নান

স্ত্রীর পলায়নের পর দ্বিতীয় বিয়ে, বাসররাতেই বরের মৃত্যু

নতুন ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ-ব্রাজিলের অবনতি, অটুট আর্জেন্টিনার দুই নম্বর

দ্বিতীয় সিজনের আগেই ‘দ্য হান্টিং ওয়াইভস’-এর সিজন ৩ নিশ্চিত

বাংলাদেশে স্টারলিংকের সেবা, উচ্ছ্বসিত মাস্ক

ইয়েমেনে অভিযানে ১,৮৬০ হুথি হতাহত: সরকারের দাবি

নোবেলজয়ীদের ছবি কালো-সোনালি কেন?

যৌনতার ফাঁদে নৌসেনা, ১৬ সদস্যের বাড়িতে তল্লাশি

ভারতে এসে জানলেন স্বামী বিবাহিত, তিন সন্তানের বাবা

‘লিফট কি শুধু আমাদের জন্য বন্ধ?’—আদালতে পলক

আ.লীগের রাজনীতিতে ফেরার শর্ত কী, বলছেন বিশেষজ্ঞরা

নানক-তাপসসহ ২৮ জনের মামলায় সাক্ষ্য ১২ অক্টোবর