,

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে নিহত ২

news-image

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের দুলালী এলাকার লোহাকুচি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (৯ নভেম্বর) ভোর রাতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের মহিষতুলি গ্রামের সানোয়ার হোসেনের ছেলে ওয়াসকুরোনী (৩০) ও একই এলাকার ঝাড়িরঝাড় গ্রামের সাদেক আলীর ছেলে আয়নাল হক (২৮)।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ভারতীয় গরু ব্যবসায়ীদের সহায়তায় কয়েকজন বাংলাদেশি গরু ব্যবসায়ী লোহাকুচি সীমান্তের ৯২১/২২নং পিলার এলাকা দিয়ে গরু পারাপার করতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৭৫ ব্যাটালিয়নের কৈমারী বটফর ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়লে ঘটনাস্থলেই আনোয়ার ও ওয়াসকুরুনী মারা যান। পরে তাদের সঙ্গীরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোররাতে সীমান্তের দিকে গরু পারাপার করতে গেলে তাদের লক্ষ্য করে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এসময় বিএসএফের গুলিতে ওই দুই ব্যক্তি মারা যায়। পরে তাদের সঙ্গীরা মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তারুল ইসলাম বলেন, বিএসফের গুলিতে দুই জন নিহতের ঘটনা জানতে পেরেছি। খবর পেয়ে নিহতদের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না