,

ছেলেরা যা পারেনি, মেয়েরা তা করে দেখিয়েছে: প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা করে দেখিয়েছে। শুনলে ছেলেরা হয়তো একটু রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি।

বুধবার (৯ নভেম্বর) সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা যতেষ্ট ভালো করছে। ২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ নারী দল চ্যাম্পিয়নশিপ হয়, ২০২১ সালের অক্টোবরে নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। তাছাড়া নারী ক্রীড়া দল বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে পরাজিত করেছে। ছেলেরা কিন্তু পারেনি, মেয়েরা পেরেছে।

‘যুদ্ধে জয় করেছি তাই খেলাতেও জয় করবো’ এমন মনোভাব নিয়েই মাঠে নামতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ক্লাবের সভাপতি কাজী মো. সালাউদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া সচিব মেজবাহ উদ্দিন।

সংবর্ধনা অনুষ্ঠানে খেলার স্মৃতিচারণ করেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন। অনুষ্ঠানে ‘সাফ ওমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২’ এর ওপরে একটি ভিডিও প্রদর্শন করা হয়।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির