,

আইএমএফর কঠিন শর্ত মেনে নেব না : ওবায়দুল কাদের

news-image

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে কঠিন শর্ত মেনে নেবেন না বলে সাফ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার (৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইএমএফর প্রতিনিধি দল দুই সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করেছে। তাদের ঋণের বিষয়ে আপনারা কী ভাবছেন-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আইএমএফর ঋণ আমরা গ্রহণ করবো, তবে কঠিন শর্ত মেনে নেব না।’

তিনি বলেন, ‘তাদের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। যেটা যৌক্তিক সেটাই হবে। এই মুহূর্তে টাকা নিতে হবে, এর কোনো বিকল্প নেই। অর্থ আমরা নেব তবে কঠিন শর্তে নয়।’

দেশ থেকে যে টাকা পাচার হয়েছে এগুলো উদ্ধারের জন্য সরকার কী করছে-জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘সরকার এ বিষয়ে খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে বাস্তবে তা কতটা সত্য এবং পাচার করলে কোথায় করা হয়েছে; খোঁজখবর নিয়েই বলা যাবে আসল কথা।’

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির