,

মাছ-ভাত না পেলে চলে না জয়ার, ওদিকে মাছ মুখেও তোলেন না অমিতাভ

news-image

অনলাইন ডেস্ক : বচ্চন পরিবারে বিয়ে হওয়রে পর থেকে নিয়মিত মাছ খাওয়ার রীতি চালু রেখেছেন জয়া বচ্চন। বাঙালি হয়ে মাছ খাবেন না, তা কি হয়! অমিতাভ বচ্চনও আগে তার সঙ্গে মাছ খেতেন। কিন্তু এখন আর ছুঁয়েও দেখেন না। কিন্তু কেন? ফাঁস হলো সে কথাও।

অমিতাভ জানান, শুধু মাছ নয়, সব ধরনের আমিষই তার পছন্দের তালিকায় ছিল। কিন্তু জয়ার সঙ্গে আর পাল্লা দিতে পারেন না ইদানীং। মাছের পদ, মাংসের পদ সব সরিয়ে রেখে দেন।

মাছ খাওয়া নিয়ে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সঞ্চালককে প্রশ্নটা করেছিলেন এক প্রতিযোগীই। যার উত্তরে ৮০ বছরের অমিতাভ বলেন, ‘যৌবনে মাছ খেতাম। এখন আর কোনো আমিষ খাবারই খাই না।’

সেই সঙ্গে ছেড়ে দিয়েছেন মিষ্টি খাওয়া। ভাত খাওয়া। এমনকি, পছন্দের অন্য অনেক পদই অমিতাভ খাদ্যতালিকা থেকে ছেঁটে ফেলেছেন। চেহারা ধরে রেখে ৮০ বছর বয়সেও এমন ফিট থাকার মূল মন্ত্র কি এটিই?

জানা যায়, বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন তারকা। হজমের সমস্যা ছাড়াও ইউরিকে এসিডের আধিক্য রয়েছে অমিতাভের। তাই আমিষ না খেয়ে সকালে উঠে শরীরচর্চা করে প্রোটিনসমৃদ্ধ পানীয় খান। সঙ্গে কিছু তুলসী পাতা। সারা দিন নিয়ম মেনে পরিমিত আহার করেন। তবে মাছ, মাংস, ডিম থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন অনেকদিন। অভিনয়ের ক্ষেত্রে স্বাস্থ্য যাতে বাধা না হয়ে দাঁড়ায় তার জন্য যা কিছু সম্ভব, করেন অমিতাভ।

৫০ বছরের পেশাদার জীবনে ১৭৫টি ছবি উপহার দিয়েছেন অভিনেতা। যার বেশির ভাগই হিট। শেষ তাকে দেখা গিয়েছিল অক্টোবর মাসে মুক্তি পাওয়া ‘গুডবাই’ ছবিতে। ১১ নভেম্বর মুক্তি পেতে চলেছে তার পরের ছবি ‘উঁচাই’। সূত্র : মিড ডে

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯