,

সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ফের পেছাল

news-image

নিজস্ব প্রতিবেদক : জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন শুনানির জন্য আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার (৮ নভেম্বর) ঢাকার বিশেষ আদালত-৬ এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামানের আদালতে মামলাটি চার্জ গঠন বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।

সম্রাট আদালতে উপস্থিত হয়ে তার আইনজীবীর মাধ্যমে অভিযোগ গঠন শুনানির জন্য সময়ের আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ১১ ডিসেম্বর দিন ধার্য করেন। আদালত ধার্য তারিখ পর্যন্ত সম্রাটের জামিন বহাল রেখেছেন।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা এসব তথ্য জানিয়েছেন।

এর আগে, গত ২০ অক্টোবর এই মামলার অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য থাকলেও সম্রাটের আবেদনের প্রেক্ষিতে আদালত অসুস্থ বিবেচনায় তার তৃতীয় দফায় জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, ক্যাসিনো অভিযানে ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাটকে গ্রেপ্তার করা হয়। একই বছরে ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে দুদকের মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

এরপর দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির