,

কেমন আছেন ঐন্দ্রিলা শর্মা

news-image

অনলাইন ডেস্ক : রক্তচাপ স্বাভাবিক। দেহে অক্সিজেনের মাত্রা স্থিতিশীল। স্নায়ুও সক্রিয়। অতল ঘুম পাতলা হয়ে আসছে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার। সোমবার সুখবর এলো হাসপাতাল সূত্রে। তবে কি এবার চোখ মেলবেন অভিনেত্রী?

চিকিৎসকরা জানালেন, এর মধ্যেই সাড়া ফিরেছে কিছুটা। অ্যান্টিবায়োটিক কাজ করছে। ইনফেকশন কমছে। ঐন্দ্রিলার শরীরের বাঁ দিক আগের মতো আর নেতিয়ে নেই। তবে এখনো বিপদ কাটেনি। ওষুধের ঘোরে ঘুমিয়ে রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকরা তাকে টানা পর্যবেক্ষণে রাখতে চান।

‘ভাগাড়’ সিরিজের পর নতুন ছবির কাজের জন্য গোয়ায় যাওয়ার কথা ছিল ঐন্দ্রিলার। জানিয়েছিলেন অভিনেত্রীর মা শিখা শর্মা। কিন্তু একটা ঝড় সব কিছুই যেন এলোমেলো করে দিল। আচমকা ব্রেন স্ট্রোক হয়ে গত চার দিন হাসপাতালের বিছানায় শুয়ে অভিনেত্রী। তবে বয়স অল্প। লড়াই চালিয়ে যাচ্ছেন।

৯৬ ঘণ্টা কেটে যাওয়ার পর কেমন আছেন ঐন্দ্রিলা? হাসপাতাল সূত্র জানায়, ঐন্দ্রিলার অবস্থা স্থিতিশীল। জ্বর নেই, রক্তচাপ, শ্বাসপ্রশ্বাসও স্বাভাবিক। তবে ঘোরের মধ্যে আছেন তিনি।

বুধবার জানা যায়, অভিনেত্রীর শরীরের একদিক পুরো অসাড়। বাঁ হাত সামান্য নাড়াচাড়া করতে পারছেন। তা ছাড়া শুধু চোখ নড়ছে। তবে তিন দিন কেটে যাওয়ার পর অভিনেত্রীর শারীরিক অবস্থা খানিকটা হলেও স্বস্তির কথা বলছে। এর আগে দুবার ক্যানসারকে হারিয়ে ফিরে এসেছেন ঐন্দ্রিলা।

তখন থেকেই তার সঙ্গে ছায়ার মতো রয়েছেন সব্যসাচী চৌধুরী। গত দুবার সব্যসাচীর সাহচর্যে সঙ্কটাপন্ন অবস্থা থেকে ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। কাজও শুরু করেছিলেন। এবারও ঐন্দ্রিলা অসুস্থ হয়ে পড়ার পর থেকে সব্যসাচী রয়েছেন তার পাশে। বস্তুত, মঙ্গলবার রাতে ঐন্দ্রিলা অসুস্থ হয়ে পড়ার পর সব্যসাচীই তাকে হাসপাতালে নিয়ে যান। সূত্র : আনন্দবাজার

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না