,

৪০ পেরিয়েও ‘গ্ল্যামার ম্যাগনেট’ রাইমা সেন

news-image

অনলাইন ডেস্ক : অভিনয়ের পরিসরে জন্ম। নানি মহানায়িকা সুচিত্রা সেন আর মা অভিনেত্রী মুনমুন সেন। এই পরিবেশেই বেড়ে উঠেছেন রাইমা সেন। আজ, সোমবার অভিনেত্রীর জন্মদিন। ৪০ পেরিয়েও অভিনেত্রীর গ্ল্যামারে কুপোকাত অনুরাগীরা। বিভিন্ন ছবিতে অভিনয় করে নিজের অভিনয় প্রতিভা আরো বিকশিত করেছেন রাইমা। সোশাল হ্যান্ডেলে তার ফ্যান ফলোয়ার অগুনতি। নজরকাড়া ছবিতে চোখ রাখলে তার ‘ক্লাস’ বোঝা যায়।

পারিবারিক সূত্রে পাওয়া তিন প্রজন্মের অভিনয়ের ব্যাটন সুনামের সঙ্গে বয়ে নিয়ে চলেছেন তিনি।

চল্লিশ পেরিয়েও এখনো সমান আবেদনময়ী রাইমা সেন
একদিকে মহানায়িকা সুচিত্রা সেনের বংশপরম্পরা অন্যদিকে ত্রিপুরার রাজপরিবারের ঐতিহ্য, দুইই জুড়ে রয়েছে রাইমা সেন দেববর্মার নামের সঙ্গে। রাইমার মা মুনমুন সেন এবং বাবা ভরত দেব বর্মা ত্রিপুরার রাজ পরিবারের সন্তান। শিক্ষিতা, সুন্দরী, স্মার্ট, রুচিশীল রাইমা ১৯৯৯ সালে তার অভিনয় যাত্রা শুরু করেন। হিন্দি ছবি গডমাদার তার প্রথম ছবি। এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করেন শাবানা আজমির সঙ্গে। ‘দমন’ ছবিতে রবিনা ট্যান্ডনের মেয়ের ভূমিকায় তাকে দেখা যায়। ছোট চরিত্র হলেও এই ছবিতে তার অভিনয় প্রশংসিত হয়।

রাইমার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ঋতুপর্ণ ঘোষ। ২০০০ সালের শুরুর দিকে ঋতুপর্ণ ঘোষ পরিচালিত ‘চোখের বালি’ ছবিতে আশালতার চরিত্রে অভিনয় করেন রাইমা। এ ছাড়াও রাইমার ঝুলিতে রয়েছে অসংখ্য ছবি। ‘পরিণীতা’, ‘নীল নির্জনে’, ‘অন্তর মহল’, ‘বং কানেকশন’, ‘অনুরণন’, ‘খেলা’, ‘দ্য জাপানিস ওয়াইফ’, ‘মেমরিস ইন মার্চ’, ‘চিত্রাঙ্গদা’, ‘শব্দ’, ‘বাইশে শ্রাবণ’, ‘অবশেষে’, ‘দ্বিতীয় পুরুষ’-এর মতো ছবি।

আজ ৭ নভেম্বর রাইমা সেনের জন্মদিন
ঋতুপর্ণ ঘোষ, অপর্ণা সেন, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায়ের মতো জাতীয় পুরস্কারজয়ী খ্যাতনামা পরিচালকদের সঙ্গে কাজ করেছেন রাইমা। পাশাপাশি কমার্শিয়াল ছবিতেও দেখা গেছে তাকে। ছবির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও সফল রাইমা। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর ‘হ্যালো’ ওয়েব সিরিজের নন্দিতাকে আপন করে নিয়েছেন দর্শকেরা। হ্যালো এর পরবর্তী সিজনগুলোতেও নন্দিতা রূপে দেখা গেছে রাইমাকে। এ ছাড়াও লাভ বাইটস, ব্ল্যাক উইডোস, দ্য লাস্ট আওয়ার-এর মতো ওয়েব সিরিজে অভিনয় করে নজর কেড়েছেন রাইমা সেন।

রাইমা সেনের প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন শোনা গেলেও চুপ নায়#ইকা। এখনো ‘সিঙ্গল’ রাইমা। অনুরাগীরা মুখিয়ে আছেন কবে ‘সিঙ্গল থেকে মিঙ্গল’ হন তাদের প্রিয় অভিনেত্রী। সূত্র : এইসময়

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না