সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে আজ রোববার সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন দেশের ১০ শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩৫৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৩ হাজার ৭০ জনের মধ্যে ৩ হাজার ৫০৯ জন অনুপস্থিত ছিল। চট্টগ্রাম বোর্ডে ১১১টি কেন্দ্রে ৮৭ হাজার ৮৮৪ জনের মধ্যে ১ হাজার ৩৫৬ জন, রাজশাহী বোর্ডে ২০১টি কেন্দ্রে ১ লাখ ২৭ হাজার ১১৩ জনের মধ্যে ২ হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডে ১২৫টি কেন্দ্রে ৬০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৯৬৭ পরীক্ষার্থী অনুপস্থিত ও একজন বহিষ্কার, সিলেট বোর্ডে ৮৬টি কেন্দ্রে ৬৫ হাজার ৩৬৯ জনের মধ্যে ৯৬৮ জন, দিনাজপুর বোর্ডে ২০২টি কেন্দ্রে ৯৬ হাজার ৭০০ জনের মধ্যে ১ হাজার ৮১৮ জন, কুমিল্লা বোর্ডে ১৯২টি কেন্দ্রে ৮৬ হাজার ১৯০ জনের মধ্যে ১ হাজার ৭৬২ জন অনুপস্থিত ও ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

ময়মনসিংহ বোর্ডে ৮৯টি কেন্দ্রে ৬২ হাজার ২৫৬ জনের মধ্যে ৮১৩ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে ৯৯ হাজার ২৩৬ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সাধারণ ৯টি বোর্ডে ৯ লাখ ৫৮ হাজার ৯৫১ জনের মধ্যে ১৫ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিল। ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৪৪৮টি পরীক্ষা কেন্দ্রে ৯৩ হাজার ২৫২ পরীক্ষার্থীর মধ্যে মোট ৫ হাজার ৯৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৫ দশমিক ৪৭ শতাংশ, বহিষ্কার করা হয়েছে ১৫ জন পরীক্ষার্থীকে।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৪৪৮টি কেন্দ্র ৯৪ হাজার ৭৬৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ৫১ হাজার ৬৯৫ ছাত্র এবং ৪৩ হাজার ৬৮ জন ছাত্রী।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ৮৮ হাজার ৯১৮ ছাত্র এবং ৩৪ হাজার ১৩ জন ছাত্রী।

 

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে