,

কারাগারে বসে এইচএসসি পরীক্ষা দিলেন ৩ আসামি

news-image

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি : কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আটক তিনজন এইচএসসি পরীক্ষার্থীকে বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা করেছে কারা কর্তৃপক্ষ। আজ রোববার সকালে শুরু হওয়া এইচএসসি পরীক্ষায় তারা অংশগ্রহণ করেন।

পল্লবী থানার নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. শফিকুল ইসলাম খান কেরানীগঞ্জ মহিলা কলেজ কেন্দ্রে, হাতিরঝিল থানার সন্ত্রাস বিরোধী আইনে দায়েরকৃত মামলার আসামি মো. আবু সাঈদ এবং বনানী থানার বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার আসামি মো. সামসুল আলম সরকারি মাদ্রাসা ই-আলিয়া ঢাকা কেন্দ্র থেকে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র সুভাষ কুমার ঘোষ জানান, আদালতের নির্দেশ মোতাবেক এবং শিক্ষা বোর্ডের অনুমতিক্রমে তারা তিনজন এইচএসসি ও আলিম পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সামসুল আলম ও আবু সাঈদ যাত্রাবাড়ী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার এবং শফিকুল ইসলাম মিরপুর দুয়ারী পাড়া সরকারি কলেজের ছাত্র। শিক্ষার্থীদের শিক্ষা যেমন যত নষ্ট না হয় সেজন্যই বিশেষ ব্যবস্থায় তাদের পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির